calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / রামমন্দিরে প্রবেশ করেছেন মোদি রুপার মুকুট হাতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রামমন্দিরে প্রবেশ করেছেন মোদি রুপার মুকুট হাতে

রুপার মুকুট হাতে রামমন্দিরে প্রবেশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২২ জানুয়ারি) ভারতীয় স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২টা ১১ মিনিটে অযোধ্যার রামমন্দিরে রামলালাকে পরানোর জন্য রুপার মুকুট নিয়ে প্রবেশ করেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ • দুপুর ০২:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫২ বার পঠিত

ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পুজা শেষে অভিজিৎ মুহূর্তে ৮৬ সেকেন্ডের মধ্য রামলালার মূর্তিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী। বিভিন্ন মঠ-মন্দির থেকে আমন্ত্রিত ১২১ ‘আচার্য’ ও পূজারির মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ‘রামলালার’ প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এসময় হেলিকপ্টারে করে রাম মন্দিরের উপরে ফুলের বৃষ্টি করা হয়।

এরপর বহুল আলোচিত এই রামমন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। উত্তর ভারতের ‘নগর ধাঁচে’ নির্মিতি এই মন্দিরটির আয়তন ৯৫ হাজার বর্গফুট। এই মন্দিরটিতে ৩৯২টি পিলার আছে এবং আছে ৪৪টি দরজা। মন্দিরটির দেয়ালগুলোতে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। মন্দিরের সবচেয়ে পবিত্র জায়গায় স্থাপন করা হয়েছে রামের পাঁচ বছর বয়সের একটি মূর্তি। 

অযোধ্যায় ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করার পর সেই স্থানেই নির্মিত হয়েছে রামমন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের বড় একটি অংশের দাবি ছিল, বাবরি মসজিদ নির্মিত হয়েছিল ঐতিহাসিক রাম জন্মভূমির ওপর। সেই সূত্র ধরেই মসজিদটি ভেঙে ফেলা হয়। ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে বাবরি মসজিদ ও আশপাশের জমিকে মন্দিরের জন্য নির্ধারণ করে এবং মুসলমানদের মসজিদের জন্য একটি বিকল্প প্লট দেওয়ার নির্দেশ দেয়।

tag ট্যাগ: #1111