calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ‘রাজনীতিতে ফাটল ধরাতে হামাসকে অর্থ দিয়েছে ইসরাইল’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

‘রাজনীতিতে ফাটল ধরাতে হামাসকে অর্থ দিয়েছে ইসরাইল’

অতীতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে অর্থায়ন করেছে ইসরাইল বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল। শুক্রবার স্পেনের ভায়াদোলিদ বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি ২০২৪ • দুপুর ১২:২০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫৭ বার পঠিত

তিনি বলেন, হ্যাঁ, ফাতাহর নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটিকে দুর্বল করতে হামাসকে অর্থায়ন করেছিল ইসরাইল সরকার।

তবে কবে কোন সময় ইসরাইল হামাসকে অর্থ সহায়তা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি ইইউর এ কর্মকর্তা।

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়েও কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের এ প্রভাবশালী কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র গঠন। 

তিনি বলেন, আমরা বিশ্বাস করি শুধু দ্বিরাষ্ট্র সমাধানই শান্তি আনবে। যদি এ ব্যাপারে ইসরাইল নেতিবাচক থাকে তবু এটিই সমাধান।

দ্বি-রাষ্ট্র সমাধান আসলে কী?

দ্বি-রাষ্ট্র সমাধান হল— ফিলিস্তিন ও ইসরাইল নামে আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র পাশাপাশি থাকবে। আর এই রাষ্ট্র গঠিত হবে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী। কিন্তু এটি হলে অবৈধভাবে দখল করা অনেক অঞ্চল ইসরাইলকে ছেড়ে দিতে হবে। সে কারণে ইসরাইল দ্বি-রাষ্ট্র সমাধানে আগ্রহী নয়। 


সূত্র: রয়টার্স, ইউরোনিউজ