calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / তথ্য ও প্রযুক্তি / সিটি আইটি মেগা ফেয়ার শুরু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

সিটি আইটি মেগা ফেয়ার শুরু

সবশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে রাজধানীতে ১০ দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার-২০২২ শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের বৃহত্তম এ প্রযুক্তি মেলা চলবে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ • দুপুর ১২:১৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬১ বার পঠিত

‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’ স্লোগানে মেলায় অংশ নিচ্ছে আসুস, ডেল, এইচপিসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ড। এ ছাড়া যেকোনো পণ্য কিনলেই থাকছে আকর্ষণীয় অর্থছাড় ও পুরস্কার। 

এ বিষয়ে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটিতে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য গেমিং কম্পিটিশন আয়োজন করা হবে। সেই সঙ্গে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে।

মেট্রোরেল চালুর কারণে এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থী অনেক বাড়বে বলে আশা করছেন সিটি আইটি মেগা ফেয়া-২০২২ এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া। 

তিনি জানান, এবারের ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২২’ মেলায় স্পন্সর প্রতিষ্ঠান আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং লজিটেকের প্যাভিলন থাকবে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট হিসেবে স্টল থাকছে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারগেট কমিউনিকেশন লিমিটেড, সিকিউরিটি ডিভাইস শিমো, কনসালটেন্সি ফার্ম এএইচজেড অ্যাসোসিয়েট এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার বিশ্বমানের দোয়েল ল্যাপটপ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী), সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান, সিটিআইটি মেগা ফেয়ার ২০২২ এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া। 

tag ট্যাগ: #2222