calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / ১৯ যুব বিশ্বকাপের দল ঘোষণা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

১৯ যুব বিশ্বকাপের দল ঘোষণা

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলের উপরেই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে সোমবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন যুবাদের নির্বাচক হান্নান সরকার।...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি ২০২৪ • বিকাল ০৫:৫৩
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫২ বার পঠিত

এশিয়া কাপ জেতা এ দলটা বাংলাদেশকে আরও একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা এনে দেবে, এমন আশার কথাই শোনালেন হান্নান। তাঁর কথা, ‘আমরা ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০২২-এ সেটা ধরে রাখতে পারিনি। সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। চ্যাম্পিয়ন তো বলেকয়ে হওয়া যায় না। তবে আমাদের লক্ষ্য সব সময়ই থাকে চ্যাম্পিয়ন হওয়া, বিশেষ করে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে। আমাদের অন্য দলও বড় দল হিসেবে চিন্তা করে। আমরাও চিন্তা করছি ট্রফিটা আবার ফিরিয়ে আনার।’

টুর্নামেন্টের এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ খেলতে নামবে যুবা টাইগাররা। দুদিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

এশিয়া কাপ জয়ের রোমাঞ্চ থেকে বেরিয়ে বিশ্বকাপ নিয়ে ভাবছেন অধিনায়ক মাহফুজুর, ‘আশা তো অবশ্যই বেড়ে গিয়েছে। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। মানসিকভাবে আমাদের এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে। আমাদের এখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। আমরা যদি ওই জিনিসটাকে (যুব এশিয়া জেতা) ধরে রাখি, আমার মনে হয় সেটা ঠিক হবে না। আমাদের এখন বিশ্বকাপ নিয়ে ভাবা উচিত।’

গত মাসে আরব আমিরাতকে ১৯৫ রানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তাই এবারের বিশ্বকাপে তাদের নিয়ে প্রত্যাশার পারদটা তুঙ্গে। তার ওপর খেলা দক্ষিণ আফ্রিকার মাটিতে। এখানেই ২০২০ যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছিলেন আকবর আলীরা। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন আশিক, আরিফুল ইসলাম, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ, একান্ত শেখ।

tag ট্যাগ: #111