calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইমরান খানের মনোনয়নপত্র ৩ আপত্তিতে বাতিল হলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইমরান খানের মনোনয়নপত্র ৩ আপত্তিতে বাতিল হলো

পাকিস্তানের জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে পাঞ্জাব প্রদেশের লাহোর ও মিয়ানওয়ালি শহরের আসন দুটি থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। শনিবার প্রদেশের আঞ্চলিক নির্বাচন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ • দুপুর ১২:০৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত

সেগুলো হলো, যিনি ইমরানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তিনি এই আসনের ভোটার নন; অসততার অভিযোগে সাজা খাটছেন ইমরান এবং সাজা হওয়ায় পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ইমরান, আর আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের মনোনয়নপত্রে সত্যায়ন করেননি কারাগারের প্রধান। অভিযোগগুলোর ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর পাকিস্তান সরকার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ব্যাপক প্রতিকূলতার মুখে রয়েছেন ইমরান ও তার দল পিটিআই। তিনিসহ দলের অনেক নেতা এখন কারাগারে। আর শুধু ইমরানই নন, পিটিআইয়ের অনেক নেতারও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ তালিকায় রয়েছেন পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী হাম্মাদ আজহার। এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে দলটি অভিযোগ করে বলেছে, ‘ইমরান খানসহ পিটিআইয়ের ৯০ শতাংশ গুরুত্বপূর্ণ নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

তবে মনোনয়নপত্র বাতিল হলেও ইমরানসহ অন্য নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার আশা এখনই ফুরাচ্ছে না। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত তারা আদালতে আবেদন করতে পারবেন। ওই আবেদনের ভিত্তিতে ১০ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নেবেন আদালত। 

tag ট্যাগ: #1111