calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / মাশরাফী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

মাশরাফী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে

ক্রিকেটের মাঠে দলের এই সাবেক নেতা মাশরাফী রাজনীতির মাঠে নেতা হতে পারবেন তো, এমন প্রশ্ন ছিল সমর্থকদের মনে। সেখানে বেশ ভালোভাবেই এই সংশয় দূর করে দিয়েছেন নড়াইল-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা। নানা সময়...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ • দুপুর ১২:৫৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮১ বার পঠিত


নির্বাচনী এলাকা নড়াইলের বিভিন্ন প্রান্তে যখন মাশরাফী চষে বেড়াচ্ছেন, মানুষের সমস্যা জানতে ও তার সমাধান দিতে ‘জনতার মুখোমুখি জনতার সেবক' স্লোগানে মানুষের সাথে কথা বলছেন; তখনই রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জনটাও পেয়ে গেলেন মাশরাফী বিন মর্তুজা।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা হয়, যেখানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সেখানে নড়াইল-২ আসনের সংসদ মাশরাফীকে দলের কার্যনিবাহী কমিটিতে নেয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। সভা শেষে এই তথ্য সাংবাদিকদের জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ২০২০ সালে মাশরাফীকে বন ও পরিবেশ বিষয়ক উপকমিটিতে রেখেছিল আওয়ামী লীগ। তাছাড়া মাশরাফী নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদেও আছেন।



tag ট্যাগ: #2222