calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের এক সদস্যের ফেনসিডিল সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে থাকা ব্যক্তি আকচা ইউনিয়নের ৩ নম্বর...

person
উপজেলা প্রতিনিধি verified
Senior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ • বিকাল ০৪:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩২ বার পঠিত

ইউপি সদস্য সন্তোষ রায় বালু ফেনসিডিল সেবনের কথা স্বীকার করে বলেন, কয়েক দিন ধরে কাশি ছিল। কাশি থেকে মুক্তি পাওয়ার জন্যই অল্প খেয়েছি। গ্রামের প্রতিপক্ষরা ভিডিও শেয়ার করে আমার নামে অপপ্রচার চালাচ্ছে।

আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, আমার ইউপির এক সদস্যের ফেনসিডিল সেবনের ভিডিও ভাইরাল হয়েছে বলে আমি শুনেছি ও দেখেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।