calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন‘গাজায় ৬ লাখ ফিলিস্তিনির যাওয়ার কোনো জায়গা নেই’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন‘গাজায় ৬ লাখ ফিলিস্তিনির যাওয়ার কোনো জায়গা নেই’

উত্তরাঞ্চলে অভিযানের পর এবার গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। বিশেষ করে দক্ষিণের প্রধান শহর খান ইউনিসে। শহরের ভেতর অভিযান শুরুর আগে সেখানে থাকা সাধারণ ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরাইলের প্রতিরক্ষা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:১০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৯ বার পঠিত

তিনি লেখেন, দক্ষিণ গাজায় ছয় লাখের বেশি মানুষকে সরে যেতে বলা হয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেকে এরইমধ্যে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। অথচ, তারা আশ্রয় নিতে পারে এমন কোনো জায়গা আর গাজায় নেই। এমনকি, ইউএনআরডব্লিউএ, নিজেদের সক্ষমতার বাইরে চলে গেছে।

বিবিসি জানায়, তারাও গাজার যেসব অঞ্চলে লড়াই চলছে সেখান থেকে ইসরাইলি কর্তৃপক্ষ সাধারণ ফিলিস্তিনিদের চলে যেতে বলেছে বলে শুনেছে। যার মধ্যে খান ইউনিসের নামও রয়েছে।

আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, আমরা লিফলেট ফেলেছি। যেটিতে কিউআর কোড আছে। ওই কিউআর কোড খুললে একটি ম্যাপ দেখাবে যেখানে গাজার বাসিন্দারা কোন কোন এলাকা নিরাপদ সেটা জানতে এবং সেখানে চলে যেতে পারবে।

আইডিএফ ফিলিস্তিনিদের মিসর সীমান্তের কাছে রাফাহর দিকে অথবা আল-মাওয়াসি নামে ভূমধ্যসাগর উপকূলের ছোট্ট একটি ভূখণ্ডে চলে যেতে বলেছে।

বিবিসি জানায়, কিন্তু ফিলিস্তিনিরা  কিউআর কোড দিয়ে ওই ম্যাপে ঢুকতে  সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন। আর জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, গাজায় কোনো এলাকা কে ‘নিরাপদ’ বলা আসলে ‘বিপজ্জনক মিথ্যা বর্ণনা’ ছাড়া আর কিছু না।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর মুখপাত্র জেমস এল্ডার মঙ্গলবার বিবিসিকে বলেন, আল-মাওয়াসি ছোট্ট একটি অনুর্বর ভূমি মাত্র। যেখানে না আছে পানি, না আছে কোনো সুযোগ-সুবিধা। এমনকি শীত থেকে বাঁচার কোনো জায়গাও নেই। নেই কোনো শৌচাগার।

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিসে মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে বহু মানুষ হতাহত হয়েছে। আহতের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। 

tag ট্যাগ: #1111