calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / মার্কিন ভাইস প্রেসিডেন্ট গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ অবর্ণনীয় :
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ অবর্ণনীয় :

গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ অবর্ণনীয় বলে মন্তব্য করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। তবে তাকে অবশ্যই আন্তর্জাতিক ও মানবিক আইনকে সম্মান দেখাতে হবে। গাজায় অনেক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ • বিকাল ০৪:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৭ বার পঠিত

প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারিস সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতির পর গাজায় ইসরাইলের বোমাবর্ষণে অনেক নিরাপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছে। বাসিন্দারা ব্যারেজগুলোকে ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণে ইসরাইলি স্থল অভিযানের পূর্বাভাস হিসেবে আশঙ্কা করেছিল। তারা ধরে নিয়েছিল যে তাদের একটি সঙ্কুচিত এলাকায় কিংবা মিসরে ঠেলে দেয়ার চেষ্টা করা হবে।

দুবাইয়ের বক্তৃতায় হ্যারিস গাজা-পরবর্তী সঙ্ঘাতের জন্য মার্কিন দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ‘আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একটি ঐক্যবদ্ধ গাজা ও পশ্চিমতীর দেখতে চাই। সেখানে অবশ্যই ফিলিস্তিনিদের কণ্ঠস্বর ও আকাঙ্ক্ষা কেন্দ্রে থাকতে হবে। তখন হামাসকে আর গাজা পরিচালনা করতে হবে না। সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পুনরুদ্ধারে সহায়তা করতে হবে এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে হবে।

tag ট্যাগ: #222