calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / শিক্ষার্থীদের ক্ষোভ জাবিতে মসজিদ নির্মাণে তালবাহানা,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীদের ক্ষোভ জাবিতে মসজিদ নির্মাণে তালবাহানা,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহিদ সালাম-বরকত হল ও আ ফ ম কামাল উদ্দিন হলসংলগ্ন মসজিদের বন্ধ হওয়া নির্মাণকাজ পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন করেছেন দুই হলের আবাসিক শিক্ষার্থীরা। ১ ডিসেম্বর দুপুর ২টার দিকে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ • দুপুর ১২:১২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৭ বার পঠিত

ইউআরপি বিভাগের শিক্ষার্থী ও কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র আবু মুসা ভূঁইয়া বলেন, মসজিদের কাজ নিয়ে এত তালবাহানা আমরা আর কোথাও দেখিনি। এক বছরের মধ্যে এখনো নির্মাণকাজ শেষ করতে পারেনি। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে এই মসজিদে নামাজ পড়তে চাই।

১৯৯০ সালে মসজিদটি নির্মাণ হওয়ার পর পাঁচবার সংস্কার করা হয়েছিল। পরে ২০২২ সালের এপ্রিলে দুই হলের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জরাজীর্ণ মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। 

২০২৩ সালের ১৯ আগস্ট ঢালাইয়ের কাজ চলার সময় ছাদধসের ঘটনা ঘটে। তখনো কিছুদিন বন্ধ থাকে নির্মাণকাজ। এ ঘটনার পর ঢিমেতালে কাজ শুরু হলেও নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে নির্মাণকাজের বিল পাস না হওয়ার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ফরমিলা আক্তার কনস্ট্রাকশন’। 

এর পর থেকে মসজিদটির নির্মাণকাজ বন্ধ থাকলেও হল প্রশাসন থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

tag ট্যাগ: #111