calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / ২৫ নভেম্বর-১ ডিসেম্বর) এ সপ্তাহের রাশিফল (
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

২৫ নভেম্বর-১ ডিসেম্বর) এ সপ্তাহের রাশিফল (

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ • সকাল ১০:১৮
history আপডেট: ২ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি(বিএএস)'র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): পরিচিত কারো অপ্রত্যাশিত আচরণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। আর্থিক বিষয় শুভ। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। রোগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে):  কর্মে সফলতা পাবেন। আর্থিক বিষয় শুভ। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে। স্বাধীন পেশাজীবীদের জন্য ভালো সময়। প্রেমে ভুল বোঝাবুঝি বাড়বে। হীনমন্যতা বাড়বে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): কাজের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হবে। স্নায়বিক চাপ অনুভব করবেন। ব্যবসায়িক সফলতা পাবেন। কর্মপরিবেশে আত্মতৃপ্তির অভাব বোধ করবেন। দাম্পত্য জীবনযাপনে অশান্তি বাড়তে পারে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): মানসিক শান্তি বিঘ্নিত হবে। আর্থিক বিষয় শুভ। সাহস উদ্যম ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটবে। সন্তানের আচরণ নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): ভার্চুয়াল আসক্তি নিয়ন্ত্রণ করুন। শারীরিকভাবে অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো যাবে না। আর্থিক বিষয় নিয়ে সমস্যা বাড়বে। কর্মে উপযুক্ত সম্মান পাবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): তথ্য আদান-প্রদানে সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়বে। ক্যারিয়ার রিলেটেড বিষয় শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক সম্পর্কে সচেতন হোন। ব্যবসায়িক কার্যক্রম শুভ নয়। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। মানসিক বিষণ্নতা বাড়বে। শারীরিকভাবে অসুস্থতা বোধ করবেন। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভ্রমণ শুভ।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): অফিসে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন।   প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কোনো সিদ্ধান্ত নেয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। প্রিয়জনের কাছ কাছ থেকে ভালোবাসা ও অনুপ্রেরণা পাবেন। আর্থিক টেনশন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়বে। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। দুর্ঘটনার প্রবণতা আছে। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মন মেজাজ খারাপ হতে পারে। কোনো কারণে হতাশায় ভুগতে পারেন। অনিয়ন্ত্রিত ব্যয়ের  কারণে মানসিক অস্থিরতা তৈরি হবে। প্রিয়জনের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত প্রচেষ্টায় অনেক বিষয় সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। আর্থিক পরিস্থিতি উঠা নামা করবে। 

tag ট্যাগ: #111