calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / নির্বাচন বর্জনের হুমকি বিলাওয়ালের স্বচ্ছ না হলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নির্বাচন বর্জনের হুমকি বিলাওয়ালের স্বচ্ছ না হলে

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু ও স্বচ্ছ না হয়, তাহলে সেই নির্বাচন বর্জনের হুমকি দিয়েছেন দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬০ বার পঠিত

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলায় পিপিপির এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় বিলাওয়াল বলেন, আমার কাছে খবর এসেছে যে পাকিস্তানের একটি জনপ্রিয় দল নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের (সামরিক বাহিনী) সঙ্গে গোপনে সমঝোতা করতে চাইছে।

‘যদি তেমন হয়, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত হয়ে যাবে। পাকিস্তানের জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। নির্বাচন যদি স্বচ্ছ ও সুষ্ঠু না হয়, সেক্ষেত্রে জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে,’বলেন বিলাওয়াল।

খবরে বলা হয়েছে, বক্তব্যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি পিপিপি চেয়ারম্যান। তবে জনপ্রিয় দল বলতে যে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজকে (পিএমএল-এন) বুঝিয়েছেন, তা স্পষ্ট।

পাকিস্তানের রাজনীতিতে বহু বছর ধরে পিএমএলএন এবং পিপিপি পরস্পরের প্রতিযোগী ও প্রতিদ্বন্দ্বী। তবে ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার সময়ে একজোট হয়েছিল দুই দল। 

ইমরানের নেতৃত্বাধীন পিটিআই সরকার পতনের পর পিএমএলএনের নেতৃত্বে  পাকিস্তান ডেমোক্রেটিক ফোর্স (পিডিএম) নামের নতুন যে রাজনৈতিক জোট সরকার গঠিত হয়েছিল, সেই জোটে ছিল পিডিএমও।

সেই সরকারের মেয়াদ শেষ হয় গত ৯ আগস্ট। তৎকালীন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে এই দিন পাকিস্তানের পার্লামেন্ট বিলোপ ঘোষণা করেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এর মধ্যে দিয়ে শেষ হয় এই জোটের অস্তিত্ব, ফের পুরনো প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে ফিরে যায় পিএমএলএন ও পিপিপি।

পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন হবে।

tag ট্যাগ: #111