calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি শাহরুখ খানকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি শাহরুখ খানকে

শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ নিয়ে বিক্ষোভ চলছে ভারতজুড়ে। সিনেমাটির বিরুদ্ধে প্রতিবাদ করছেন অযোধ্যা শহরের কয়েকজন সাধু। সেই বিক্ষোভে অংশ নিয়েছেন পরমহংস আচার্য নামের এক সাধু। শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ • দুপুর ০১:৫২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৫ বার পঠিত

পরমহংস বলেন, ‘আমরা এই সিনেমাকে প্রতিরোধ করব। আজ আমরা শাহরুখ খানের পোস্টার পোড়ালাম, যদি তাকে সামনে পাই, তাহলে তাকেও পুড়িয়ে মারব।’ সিনেমাটি বয়কটের আহ্বান জানান তিনি।

পরমহংস আচার্য জানান, ছবিতে গেরুয়া রঙের অপমান করা হয়েছে। ক্রমাগত সনাতন ধর্মের অপমান করা হচ্ছে। শুধু তাই নয়, হিন্দুদের আবেগে আঘাত করা যেন একটা ধারাতে রূপান্তরিত হয়েছে।

শুধু গেরুয়া শিবির নয়, বেশ কয়েকটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল, এমনকি, কংগ্রেসের একাংশ ‘পাঠান’ নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার। বেশ কিছু মুসলিম সংগঠনও একই সুরে গলা মিলিয়েছে।

উল্লেখ্য, বিরতির পর ‘পাঠান’ সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন শাহরুখ। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমার গান ‘বেশরম রঙ’। সেই গানে গেরুয়া রঙের বিকিনিতে নেচেছেন দীপিকা পাড়ুকোন। তাতেই আপত্তি ভারতীয় হিন্দুদের।

tag ট্যাগ: #222