calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / চিনি নয়, টাইপ-২ ডায়াবেটিসের মূলে লবন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

চিনি নয়, টাইপ-২ ডায়াবেটিসের মূলে লবন

সাম্প্রতিক একটি গবেষণা জানা গেছে, চিনি খেলেই শুধু ডায়াবেটিস হওয়ার ধারণা ভুল। ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে পরিচিত অন্য একটি উপকরণ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর ২০২৩ • সকাল ০৯:৫৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৫ বার পঠিত

ডায়াবেটিস ধরা পড়লেই জীবন থেকে সবচেয়ে আগে বাদ হয়ে যায় মিষ্টি। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়ার নেপথ্যে মিষ্টি খাওয়ার প্রবণতা। আর তাই ডায়াবেটিস হলে বন্ধ হয়ে যায় মিষ্টি খাওয়া।

তবে সাম্প্রতিক একটি গবেষণা ডায়াবেটিসের জন্য একমাত্র চিনিকে দায়ী করছে না। টিউলান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, শুধু চিনি নয়, লবনও সমানভাবে দায়ী টাইপ-২ ডায়াবেটিসের জন্য। ‘মেয়ো ক্লিনিক’-এর একটি পত্রিকায় গবেষণাটি প্রকাশিত হয়।

লন্ডনে বসবাসকারী প্রায় ৪০ হাজার জনের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। তার মধ্যে বেশিরভাগই ডায়াবেটিসে আক্রান্ত। আগে লবন খাওয়ার প্রবণতা ছিল সবারই, বরং চিনি খেত না অনেকেই। তা সত্ত্বেও রক্তে শর্করার মাত্রা বেড়েছে। লবন টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে।

তবে তার মানে এই নয়, লবন খেলেই ডায়াবেটিস হবে। লবন খাওয়ার পরিমাণের ওপর নির্ভর করে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা। মাঝে মাঝে লবন খেলে ডায়াবেটিসের ঝুঁকি থাকে ১৩ শতাংশ। কিন্তু প্রায় প্রতিদিন ভাতের সাথে লবন খাওয়ার অভ্যাসে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে ৩৯ শতাংশ।

লবন ছাড়া খাবারে স্বাদ হয় না। এদিকে সুস্বাদু খাবার যত বেশি খাবেন, শরীরে লবনের পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে। এর ফলে ওজন বেড়ে যাওয়া, প্রদাহজনিত সমস্যা এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। তাছাড়া লবন রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি এড়াতে শুধু চিনি নয়, লবন খাওয়াও কমাতে হবে।

রান্নায় কতটা লবন ব্যবহার করা হবে তা নিজের হাতে থাকলেও, ঘন ঘন রেস্তরাঁর খাবার খেলে শরীরে সোডিয়াম বৃদ্ধি পেতে বাধ্য। প্রক্রিয়াজাত খাবারে লবন থাকে বেশি পরিমাণে। পিৎজা, রোল, বিস্কুট, প্যাকেটজাত স্যুপে লবন থাকে সবচেয়ে বেশি। এ ধরনের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

tag ট্যাগ: #111