calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / ছাত্রলীগের সাদ্দাম সভাপতি ওয়ালী সম্পাদক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ছাত্রলীগের সাদ্দাম সভাপতি ওয়ালী সম্পাদক

দেশে ঐতিহ্যবাহী ও বৃহৎ ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি পদে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে শেখ ওয়ালী আসিফ ইনান নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ • দুপুর ১২:২৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

 প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন ওবায়দুল কাদের। সেখান থেকে বের হয়ে গণভবনের গেটে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন তিনি।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাজহারুল করিম, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তানভীর হাসান সৈকত। ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক হয়েছেন সাগর আহমেদ। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন সজল কুণ্ডু।

ছাত্রলীগের শীর্ষ দুই পদে জোরালো আলোচনায় ছিলেন সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান। সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক সহসাধারণ সম্পাদক। তিনি সর্বোচ্চ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে এ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। দলে সুবক্তা হিসেবে সাদ্দামের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।

শেখ ওয়ালী আসিফ ইনান ছাত্রলীগের বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি এর আগে ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক উপসম্পাদক ছিলেন। তিনি বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাঁর বাবা প্রয়াত শেখ আব্দুর রব ১৯৭০-৭১ সালে বৃহত্তর বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এবারের সম্মেলনের আগে ২০১৭ সালে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে ২০১৯ সালে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সংগঠনের সহসভাপতি আল নাহিয়ান জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য যথাক্রমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তবে এই দুই নেতাকে ঘিরেও পদ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। গত ৬ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়

tag ট্যাগ: #2222