calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / তামিম বিতর্ক নিয়ে যা বললেন সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

তামিম বিতর্ক নিয়ে যা বললেন সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও পর টানা পাঁচ ম্যাচ হেরেছে বাংলাদেশ। সবশেষ ভারতের ইডেনে গার্ডেন্সে নেদারল্যান্ডসের দেওয়া ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে গেল ৪২.২ ওভারে ১৪২ রানে। প্রতিদ্বন্দ্বিতাহীন ম্যাচে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ • সকাল ১০:৫৮
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫২ বার পঠিত

দলের এমন হারের পেছনে বিশ্বকাপের আগে তামিম ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কিনা। এমন প্রশ্নে তিনি বলেন, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটি বলছেন, সেটি আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।’ 

এ ছাড়া এমন হারের বৃত্তে থাকাই বাংলাদেশ দল বলে মনে হচ্ছে না সাকিবের। এ নিয়ে তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি নিজেদের সঙ্গে। আমাদের মাথায় কি চলছে আমার জানা নেই। এই দলটিকে দেখে বাংলাদেশ দল মনে হচ্ছে না। সমর্থকরা আমদের ভালো ও খারাপ সময়ে সঙ্গেই ছিল।’

ডাচদের বিপক্ষে হারের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় নেদারল্যান্ডসকে ১৬০-১৭০-এর ভেতর আটকে রাখা উচিত ছিল। পুরো টুর্নামেন্টজুড়েই আমরা ব্যাটিংয়ে খারাপ করছি। এর থেকে খারাপ আর হতে পারে না। এখান থেকে বের হওয়া কঠিন।’

tag ট্যাগ: #111