calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / ফখরুলের দেশবাসীকে শান্তিপূর্ণ মহাসমাবেশে অংশ নেওয়ার আহ্বান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ফখরুলের দেশবাসীকে শান্তিপূর্ণ মহাসমাবেশে অংশ নেওয়ার আহ্বান

দেশবাসীকে ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ মহাসমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শনিবার মহাসমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে চায় বিএনপি। কিন্তু নৈরাজ্য সৃষ্টি করছে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ • বিকাল ০৪:০০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৯ বার পঠিত

মির্জা ফখরুল বলেন, সারাদেশের মানুষের প্রতি আহ্বান থাকবে ভোটের অধিকার আদায়ের জন্য, শোষণমুক্ত সমাজে বসবাস করার জন্য, স্বাধীনভাবে কথা বলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সমাবেশে আসতে হবে।  

তিনি বলেন, সমাবেশে উপস্থিত হয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে হবে, এ দেশের মানুষের প্রতি অত্যচার নির্যাতন আর নয়, যথেষ্ট হয়েছে।  

এ সময় সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এ সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এমন কোনো সেক্টর নেই যে সেই সেক্টরকে দলীয়করণ করেনি সরকার।  

তিনি বলেন, আদালতকে ব্যবহার করে নতুন আরেকটি নাটক সাজিয়েছে সরকার যে, দুই বছর সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এ সরকারের নাটকের শেষ কোথায়?

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বয় চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

tag ট্যাগ: #111