calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / ইলন মাস্ক টুইটার প্রধানের পদ ছাড়বেন ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইলন মাস্ক টুইটার প্রধানের পদ ছাড়বেন ?

মালিকানা গ্রহণের পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তবে এই সিদ্ধান্তকে ভালোভাবে নেননি টুইটারের কর্মী থেকে শুরু করে ব্যবহারকারীরা।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ • দুপুর ০২:১৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯০ বার পঠিত

সম্প্রতিই বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন টুইটার ব্যবহারকারীরা। পরে অবশ্য সাংবাদিকদের অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে। তবে এমন অবস্থায় টুইটার ব্যবহারকারীদের সামনে বড় প্রশ্ন রাখলেন ইলন মাস্ক। জানতে চাইলেন, টুইটারের প্রধান পদ থেকে কি আমি সরে দাঁড়াব?


রোববার মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোল তৈরি করেন ইলন। সেখানে জানতে চান, তার কি টুইটারের প্রধান পদ থেকে সরে দাঁড়ানো উচিত। টুইটে ইলন মাস্ক বলেন, আমি কি টুইটারের প্রধান পদ থেকে সরে দাঁড়াব? এই পোলের যা ফলাফল আসবে, আমি তাই-ই মেনে নেব।


তিনি আরেকটি টুইটে সংস্থায় সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের প্রসঙ্গ টেনে লেখেন, আগামী দিনগুলিতে বড় বড় নীতিগত পরিবর্তনের ক্ষেত্রে ভোট করা হবে। আমি ক্ষমা চাইছি, এইরকম আর হবে না।

তৃতীয় টুইটে তিনি আরও লেখেন, কথায় রয়েছে, কী চাইছো, তা নিয়ে সতর্ক হও, হতেই পারে তা সত্য হয়ে গেল।

tag ট্যাগ: #2222