calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / অপু-বুবলীর বিরোধ আবারও প্রকাশ্যে এলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অপু-বুবলীর বিরোধ আবারও প্রকাশ্যে এলো

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। এ দুই চিত্রনায়িকার সম্পর্ক যে খুব একটা মধুর না, তা প্রকাশ্যে এসেছে বহুবার। এবার সামনে এলো নতুন কাণ্ড। বুবলীকে একদমই পছন্দ করেন না অপু...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ • সকাল ১০:৫৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৮ বার পঠিত

এরপর থেমে থাকেননি অপু বিশ্বাসের সতীন বুবলীও। নিজের ফেসবুকে বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা'য়। তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’ বুঝতে আর কারো বাকি নেই যে তিনি খান সাহেবের প্রথম স্ত্রীকেই ইঙ্গিত করেছেন।

তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে বীরকে ভীষণ ভালোবাসেন বলে জানান অপু। তিনি বলেন, ‘জয় আমার সন্তান, বীরও অবশ্যই আমার সন্তান। আমি ওকে অনেক পছন্দ করি। ওকে আমি মন থেকে দোয়া করি। আমি বীরকে দেখেছি। খুব কিউট, মাশআল্লাহ।’

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আব্রাম খান জয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

 

প্রথম বিয়ে-সন্তানের মতো এবারও সবকিছু গোপন রাখেন শাকিব খান। এরপর গত বছরের ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁদের সন্তানের কথা জানান শাকিব খান ও বুবলী।

tag ট্যাগ: #111