calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / অশুভ শক্তিকে বধ করতে হবে রাজনীতির : ওবায়দুল কাদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

অশুভ শক্তিকে বধ করতে হবে রাজনীতির : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে একটি মহল অস্থিরতা ও সন্ত্রাসের ডাক দিচ্ছে। রাজনীতির এই অশুভ শক্তিকে বধ করতে হবে।’

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর ২০২৩ • সকাল ০৯:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪১ বার পঠিত

২১ অক্টোবর বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় পূজামন্ডপ পরিদর্শনকালে বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি মনিন্দ্র কুমার রায় প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, ‘২০০১ সালে সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতিত হয়েছে। আমরা এর পুনরাবৃত্তি চাই না। আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের পাশে সবসময়ই আছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মনিটরিং করছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্রিফ করেছেন। আগের অশুভ ঘটনাগুলো হিন্দু সম্প্রদায়কে কষ্ট দিয়েছে। এসব অপকর্মের পুনরাবৃত্তি চাই না।’

সেতুমন্ত্রী বলেন, ‘দেশে রাজনৈতিক অঙ্গন অস্থির, মানুষের মধ্যে আতঙ্ক। আমাদের দেশে রাজনীতিতে যখন অবরোধ শব্দ শুনি, তখন জনগণ আতঙ্কিত হয়ে পড়ে। এই অবরোধ কেমন তা জনগণ ২০১৪ সালে দেখেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন চাইলে সেটি হতে হবে নির্বাচনের মাধ্যমে। আর নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। একটি দল তাদের কর্মীদের বলছে, মাত্র কয়েকটা দিন, আর অপেক্ষা নয়। তাদের হাক-ডাক শুরু হয়েছে। কর্মীদের মিথ্যা আশ্বাস দেয়া হচ্ছে। কর্মীরা যখন দেখবে, ২৮ অক্টোবরের পরিণতি ১০ ডিসেম্বরের মতো অশ্বডিম্ব হবে তখন কর্মীরাই নেতাদের কাঠগড়ায় দাঁড় করাবে।’

তিনি বলেন, ‘২৮ তারিখ আমাদেরও কর্মসূচি আছে। ওই দিন আমাদেরও মহাযাত্রা আছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে। বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনতার ঢল নামবে।’

tag ট্যাগ: #111