calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / দ. আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়নদের ২২৯ রানের বিশাল ব্যবধানে হারাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

দ. আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়নদের ২২৯ রানের বিশাল ব্যবধানে হারাল

বিশ্ব চ্যাম্পিয়নরা পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকার কাছে। রেকর্ড ৪০০ রান তাড়ায় ইংল্যান্ড অলআউট ১৭০ রানে। ২২৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে উঠে গেল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর ২০২৩ • সকাল ০৯:২৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৬৮ বার পঠিত

শনিবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আগে ব্যাট করে হেনরি ক্লেসেনের ঝড়ো সেঞ্চুরি আর রেজা হেনরিক্স, মার্কো জেনসেন ও রিশি ভেন দার ডুসেনের অনবদ্য ফিফটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।

জিততে হলে ইংল্যান্ডকে রেকর্ড গড়তে হতো। বিশ্বকাপে পাকিস্তান সর্বোচ্চ ৩৪৫ রান তাড়া করে শ্রীলংকার বিপক্ষে জয় পায়। আজ রেকর্ড রান তাড়া করতে নেমে ১০০ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ইংরেজরা। 

দলের নিশ্চিত পরাজয় জেনেও দুর্দান্ত ব্যাটিং করেছেন মার্ক উড ও গাস অ্যাটকিনসন। তাদের ৩২ বলের ৭০ রানের জুটিতে পরাজয়ের ব্যবধান কমিয়ে ২২ ওভারে ১৭০ রানে অলআউট হয় ইংল্যান্ড। 

শনিবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ২০তম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুই কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। 

এরপর রিশি ভেন দার ডুসেনের সঙ্গে ১১৬ বলে ১২১ রানের জুটি গড়েন ওপেনার রেজা হেনরিক্স। এরপর রিশি ভেন দার ডুসেন ৬১ বলে ৮টি বাউন্ডারিতে ৬০ রান করে ফেরেন।

তৃতীয় উইকেট এইডেন মার্করামের সঙ্গে ৩৪ বলে ৩৯ রানের জটি গড়েন রেজা হেনরিক্স। ৭৫ বলে ৯টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৮৫ রান করে ফেরেন রেজা। 

এরপর হেনরি ক্লেসেনের সঙ্গে ৫৮ বলে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক এইডেন মার্করাম। ভাবুমার পরিবর্তে নেতৃত্ব দেওয়া মার্করাম আউট হন ৪২ বলে চার বাউন্ডারিতে ৪৪ রান করে।

ষষ্ঠ উইকেটে ব্যাটিং তাণ্ডব চালান হেনরি ক্লেসেন ও মার্কো জেনসেন। তারা দুজনে ৭৭ বলে ১৫১ রানের জুটি গড়েন। তাদের ব্যাটিং তান্ডবের কারণেই দলীয় স্কোর চারশর কাছাকাছি গিয়ে ঠেকে।

ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৬৭ বলে ১২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১০৯ রান করেন ক্লেসেন।

ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে  ৪২ বলে ৩টি চার আর ৬টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন মার্কো জেনসেন।

tag ট্যাগ: #111