calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / রাজনীতি / বিএনপি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে জানাল এ্যানিকে নির্যাতনের অভিযোগ:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে জানাল এ্যানিকে নির্যাতনের অভিযোগ:

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নির্যাতনের তথ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে অবহিত করেছে বিএনপি।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ • সকাল ০৮:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯৮ বার পঠিত

দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বিএনপির এইচআর টিম এ নিয়ে তৈরি করা একটি প্রতিবেদন শনিবার মানবাধিকার সংগঠনের কাছে পাঠিয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ‘বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে মধ্যরাতে তার বাসার দরজা ভেঙে পুলিশ তুলে নিয়ে যায়। তিনি দুবার সংসদ-সদস্য নির্বাচিত হন। তাকে গ্রেফতারের কোনো পরোয়ানা দেখানো হয়নি। দরজা ভেঙে মধ্যরাতে কাউকে গ্রেফতার করার অনুমতি আইনে নেই। তাকে মারাত্মক নির্যাতন করা হয়েছে, যার ফলে তার মুখে আঘাতের চিহ্ন ছিল।’

চিঠিতে উলে­খ করা হয়, গ্রেফতারের পরের দিন শহীদ উদ্দিন চৌধুরী আদালতকে বলেন, ‘আমি দুবার সংসদ-সদস্য ছিলাম। বাসায় ভাঙচুর করা হয়েছে। বাসায় আমার বাচ্চা ছিল। দরজা ভেঙে আমাকে টেনেহিঁচড়ে গ্রেফতার করা হয়েছে। আমি তো চোরও না, ডাকাতও না। থানায় নিয়ে যাওয়ার পর আমাকে পুলিশ বেধড়ক পিটিয়েছে।’ শহীদ উদ্দিন আদালতকে আরও বলেন, ‘কারও গায়ে হাত তোলার অধিকার কি পুলিশের আছে? আমার ওপর অত্যাচার করেছে পুলিশ। চোর-ডাকাতকেও তো মানুষ এভাবে মারতে পারে না।’ পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও এ্যানিকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন, যা ফ্যাসিবাদীদের নির্দেশে অকার্যকর বিচার ব্যবস্থার উদাহরণ।’

আরও অবহিত করা হয়, ‘সরকার দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ যখন ফ্যাসিবাদী সরকারের বিরোধিতা করছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছে তখন পুলিশ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে। যা সম্পূর্ণ বেআইনি। এ রিপোর্ট লেখার সময় এ্যানিকে জেলের ভেতরে ডিভিশন দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।’

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে পাঠানো চিঠির সঙ্গে এ্যানিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। 

tag ট্যাগ: #111