calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলকে থামতে বলছে ইরান ‘অনেক দেরি’ হওয়ার আগেই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলকে থামতে বলছে ইরান ‘অনেক দেরি’ হওয়ার আগেই

‘অনেক দেরি’ হওয়ার আগেই ইসরাইলকে থামতে বলছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরাইলের যুদ্ধের আঞ্চলিক বিস্তার রোধ করা এখনো সম্ভব।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ • রাত ১০:৪৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৮ বার পঠিত

শনিবার লেবাননের রাজধানী বৈরুতে এক বক্তৃতায় হুসাইন আমির একথা বলেন। তবে সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি। হামাস গাজা থেকে ইসরাইলে হামলা চালানোর এক সপ্তাহ পর ইরান এ মন্তব্য করল।

তিনি আরো বলেন, এ অঞ্চলে ব্যাপক সংকট রোধ করার রাজনৈতিক সুযোগ এখনো রয়েছে। হয়তো আগামী কয়েক ঘণ্টার মধ্যে সমাধান না হলে অনেক দেরি হয়ে যাবে।

এছাড়া আমির-আব্দুল্লাহিয়ান সতর্ক করে বলেছেন, ইরানপন্থী যোদ্ধারা ‘সব পরিস্থিতি তৈরি করেছে এবং তারা প্রস্তুত। তাদের আঙুল গুলি করতে ট্রিগারে রয়েছে।

এদিকে, ইসরাইল-হামাস যুদ্ধে হতাহতের সর্বশেষ পরিসংখ্যান মতে- এখন পর্যন্ত গাজায় অন্তত ২ হাজার ২১৫ নিহত এবং ৭ হাজার ৭১৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২৪টি শিশু রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

অপরদিকে, ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০-তে পৌঁছেছে এবং আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন।

উত্তর গাজা থেকে হাজারো মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে। মানবাধিকার পর্যবেক্ষকরা এটাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র : আলজাজিরা ও এএফপি

tag ট্যাগ: #111