calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইরানের বার্তা হিসেবে দেখা উচিত বিমান মোতায়েনকে : বাইডেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানের বার্তা হিসেবে দেখা উচিত বিমান মোতায়েনকে : বাইডেন

ফিলিস্তিনের হামাসকে সহায়তার অভিযোগে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক প্রাণহানি এবং ঘরবাড়ি ছেড়ে হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ায় ব্যাপক আঞ্চলিক সংঘাত ছড়িয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ • দুপুর ১২:০৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫৬ বার পঠিত

ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে হামলার চালাচ্ছে। 

এর আগে মঙ্গলবার বাইডেন ইসরাইলের ভেতরে হামাস এবং অন্যান্য প্রতিরোধকামী সংগঠনের সদস্যদের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে দাঁড়ায়নি। তাদের উদ্দেশ্য হলো ইসরায়েলকে ধ্বংস এবং ইহুদিদের হত্যা করা।

তবে বাইডেনের মন্তব্যের নিন্দা জানিয়েছে হামাস। তারা বলেছে, বাইডেনের এ বক্তব্যে সংঘাত আরও বাড়বে।

এক বিবৃতিতে হামাস বলেছে, যে সময় ইহুদিবাদী ইসরায়েলের সেনারা গাজা ও পশ্চিম তীরের নিরীহ জনগণের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে তখন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এমন তীর্যক মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এর নিন্দা জানাই।

হামাস আরও বলেছে, বাইডেনের মন্তব্য ইসরাইলের অপরাধ ও সন্ত্রাসবাদকে আড়াল করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী বাহিনীর গণহত্যা এবং ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড সম্পর্কে কোনো কথা না বলায় হামাস মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে। 

ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। আকাশে যুদ্ধবিমানের বিকট শব্দ। চারদিকে বিধ্বস্ত ভবনের ইট-পাথর। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পঞ্চম দিনে এখন পর্যন্ত নিহত হয়েছে ২৩০০ মানুষ। আহত হয়েছে পাঁচ হাজারের বেশি।

প্রসঙ্গত, শনিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালায়। ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা করে সংগঠনটি। এ রকেট হামলার ৫ ঘণ্টা পর জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের ঘোষণা দেন।

tag ট্যাগ: #111