calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / স্বৈরাচারী শাসকদের পুরনো প্র্যাকটিস বিরোধী নেতাদের সাজা-আটক : মির্জা ফখরুল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

স্বৈরাচারী শাসকদের পুরনো প্র্যাকটিস বিরোধী নেতাদের সাজা-আটক : মির্জা ফখরুল

বিরোধী নেতাদের সাজা ও আটক করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরনো প্র্যাকটিস এটা। এটা স্বৈরাচারী শাসকদের পুরনো প্র্যাকটিস। আবার ছেড়ে দিতে হয়। জোর করে অনেক কিছু করা যায়।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর ২০২৩ • দুপুর ১২:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৩ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার তাকে হত্যা করতে চায়। আওয়ামী লীগের কথাতে বোঝা যায়, তারা কত সন্ত্রাস। তাদের বডি কেমিস্ট্রিতে সন্ত্রাস আছে। চলমান যে আন্দোলন দিন দিন তীব্রতর হচ্ছে, আমরা বিশ্বাস করি, অতি অল্প সময়ের মধ্যে জনগণের রোষানলে শিকার হয়ে পদত্যাগে তারা বাধ্য হবে।

সামনের নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের ভাবনা নেই। আমরা বলছি, সরকারের পদত্যাগ করে তাদের সরতে হবে। সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি করে ১৪ ও ১৮ সালের মতো একটা ফাঁকা নির্বাচন করে তারা দেখাতে চায় নির্বাচন হয়েছে। কিন্তু এবার সেটা আর করতে পারবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা সংলাপের পথ বন্ধ করে দিয়েছেন- এর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, এটা কত বড় মিথ্যা কথা আপনারা ভালো করেই জানেন। আমরা বরাবরই বলে আসছি, একটা বিষয়ে আলোচনা হতে পারে। তা ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না। সেটা হলো নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়, তা ছাড়া অন্য কোনো বিষয়ে নয়।

মহাসচিব বলেন, তিন দিন এই দেশে সিদ্ধান্ত হয়। তিন দিনও লাগে না।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

tag ট্যাগ: #111