calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে শাটডাউন এড়ালো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে শাটডাউন এড়ালো

শেষ সময়ে এসে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হওয়ার মাধ্যমে শাটডাউন এড়ায় দেশটি। এছাড়াও শাটডাউন এড়াতে দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এটি পাস না হলে স্থানীয় সময়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১ অক্টোবর ২০২৩ • সকাল ০৯:৫৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

বিবিসি বলছে, প্রতিনিধি পরিষদে অনুমোদিত এ বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের চেম্বারেও অনুমোদিত হতে হবে। তবে এটি সেখানে সহজেই পাস হবে বলে আশা করা হচ্ছে। আর এরপর এটিতে স্বাক্ষর করে একবার আইনে পরিণত করলে তা মার্কিন সরকারের ফেডারেল পরিষেবাগুলোতে সম্ভাব্য ব্যাঘাত এড়াতে সহায়তা করবে।

এদিকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোকে জয় বলে অভিহিত করেছেন।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রায় ২০৯ জন ডেমোক্র্যাট বিলটিকে সমর্থন করেছেন। অন্যদিকে বিলটি সমর্থনকারী রিপাবলিকানদের সংখ্যা ১২৬ জন।

পরে ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোর এ ফলাফলকে জয় বলে বর্ণনা করেন। অবশ্য বিল পাস হওয়ায় নিজের দলের কট্টরপন্থীদের কাছ থেকে চাপের মুখে পড়েছেন রিপাবলিকান হাউস সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাককার্থি।

tag ট্যাগ: #111