calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / গ্রেফতার করেছে আজারবাইজান কারাবাখের বিচ্ছিন্নবাদী নেতাকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গ্রেফতার করেছে আজারবাইজান কারাবাখের বিচ্ছিন্নবাদী নেতাকে

নাগার্নো-কারাবাখের আর্মেনিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সরকারের সাবেক প্রধানকে গ্রেফতার করেছে আজারবাইজান। প্রতিবেশী আর্মেনিয়ায় পালানোর সময় তাকে পাকড়াও করা হয় বলে জানানো হয়েছে। এদিকে আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে আসার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৯:৪৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৫ বার পঠিত

আজারবাইজানের সীমান্ত রক্ষা বাহিনী বুধবার বিচ্ছিন্নতাবাদী নেতা রুবেন ভারদানিয়ানকে গ্রেফতারের খবর জানায়।

বিলিয়নিয়ার ব্যবসায়ী রুবেন রাশিয়ায় বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। রাশিয়ায় তার একটি বড় বিনিয়োগ ব্যাংক রয়েছে। তিনি ২০২২ সালে নাগার্নো-কারাবাখে গিয়ে কয়েক মাসের জন্য সেখানকার আঞ্চলিক সরকারের প্রধান হিসেবে কাজ করেন। চলতি বছরের প্রথম দিকে তিনি পদত্যাগ করেন।

তার স্ত্রী ভেরোনিকা জোনাবেন্ড টেলিগ্রাম চ্যানেলে বলেন, জাতিগত আর্মেনিয়ানদের সাথে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে।

রুবেনের ব্যাপারে আজারবাইজানের নেতিবাচক অবস্থান রয়েছে। তারা তাকে শান্তির প্রতিবন্ধক বিবেচনা করে। অধিকন্তু আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাশিনিয়ানের সাথে তার সম্পর্ক রয়েছে।

আজারবাইজানের সীমান্ত বাহিনী জানিয়েছে, তাকে রাজধানী বাকুতে সরিয়ে নেয়া হয়েছে।

আন্তর্জাতিকভাবে নাগার্নো-কারাবাখ আজারবাইজানের বলে স্বীকৃত। তবে সেখানকার এক লাখ ২০ হাজার নাগরিকের বেশির ভাগই জাতিগতভাবে আর্মেনিয়ান। আজারবাইজান এলাকাটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছে। ২০২০ সালে অনেক এলাকা তারা দখল করেছিল। আর গত সপ্তাহে তারা সেখানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

কারাবাখ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সেখান থেকে ৫০ হাজারের বেশি লোক পালিয়ে গেছে। আর আজারবাইজান জাতিগত নির্মূল অভিযান পরিচালনা করার কথা অস্বীকার করেছে।

সূত্র : আল জাজিরা

tag ট্যাগ: #111