calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলের সাথে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার কাছাকাছি : ক্রাউন প্রিন্স
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলের সাথে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার কাছাকাছি : ক্রাউন প্রিন্স

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, উপসাগরের অন্যান্য দেশের উদাহরণ অনুসরণ করে এবং সৌদি-ইসরাইল চুক্তির জন্য যুক্তরাষ্ট্রে বড় ধরনের চাপের মধ্যে তার দেশ ইসরাইলের সাথে স্বাভাবিক করার ব্যাপারে ধারাবাহিকভাবে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৩:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

মার্কিন সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স নিউজকে ক্রাউন প্রিন্স বুধবার বলেন, 'প্রতিদিনই আমরা আরো কাছাকাছি চলে আসছি।'

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে ব্যাপক চেষ্টা চালাচ্ছে। মার্কিন কর্মকর্তারা একান্ত আলোচনায় বলে থাকেন যে ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের পুনঃনির্বাচনের ক্ষেত্রে ইসরাইল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করা গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।

ইসরাইলের সাথে সৌদি আরবের সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের সম্ভাব্য ছাড় প্রদান, সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান এবং দেশটিকে বেসামরিক পরমাণু প্রযুক্তি হাসিলে সহায়তা প্রদান করা।

ফক্স নিউজকে প্রিন্স মোহাম্মদ বলেন, রিয়াদের কাছে ফিলিস্তিনি ইস্যুটি 'খুবই গুরুত্বপূর্ণ।' তিনি বলেন, আমরা এই অংশের সমাধান চাই।

তিনি বলেন, 'বিষয়টি কোথায় যায়, তা আমরা দেখতে চাই। আমরা আশা করছি, আমরা এমন এক স্থানে পৌঁছাতে পারব, সেখানে ফিলিস্তিনিদের জীবন সহজ হবে, ইসরাইলকে মধ্যপ্রাচ্যের একটি খেলোয়াড় হিসেবে পাব।'

ক্রাউন প্রিন্স আরো বলেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। সৌদি আরবের কাছেও 'থাকা উচিত।'

ইরানের সাথে কিছুদিন আগে পর্যন্ত সৌদি আরবের প্রবল বৈরী সম্পর্ক ছিল। তবে চীনের কূটনৈতিক চেষ্টায় গত মার্চে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়।

তেহরান তাদের কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়টি অস্বীকার করেছে। তবে অনেকেই মনে করে, ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে।
সূত্র : আল জাজিরা

tag ট্যাগ: #111