calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / দেবরের কুপ্রস্তাব স্বামী বিদেশে থাকায় , অতঃপর...
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

দেবরের কুপ্রস্তাব স্বামী বিদেশে থাকায় , অতঃপর...

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ইসরাত জাহান উর্মি (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে দেবর রায়হানসহ তিনজনের বিরুদ্ধে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:০৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬৭ বার পঠিত

৭ নম্বর ওয়ার্ড পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এ হত্যাকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। 

অভিযুক্তরা হলেন— দেবর রায়হান (২০), ননদ রুনা বেগম (৩০) ও শাশুড়ি জাহানারা বেগম (৪৫)।

এ ঘটনার আট দিন অতিবাহিত হলেও একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।  

মামলার এজাহার সূত্র জানায়, ২০২২ সালের ডিসেম্বরে আবু আহমদের ছেলে প্রবাসী মিজানুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয় উর্মির।  বিয়ের কিছু দিন যেতে না যেতে গৃহবধূর স্বামী প্রবাস থেকে মা ও ভাইবোনকে দিয়ে উর্মিকে যৌতুকের টাকা এনে দিতে চাপ সৃষ্টি করে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। 

নিহত গৃহবধূর মা মনোয়ারা বেগম যুগান্তরকে জানান, বিয়ের সময় ৩ ভরি স্বর্ণালংকার নগদ অর্থসহ প্রায় ছয় লাখ টাকার উপহার দেওয়া হয়। মেয়ের জামাই দেশে না থাকায় এই সুযোগ কাজে লাগিয়ে তার দেবর রায়হান সবসময় আমার মেয়েকে মোবাইলের মাধ্যমে অনৈতিক প্রস্তাব দিত এবং আমার মেয়ে উর্মিকে শ্লীলতাহানির চেষ্টা করত দেবর। 

স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা জানান, উর্মির লাশ খাটের ওপর লাল কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় ছিল এবং শরীরে আঘাতের চিহ্নও ছিল।  গৃহবধূ উর্মিকে যে বিছানায় ফেলে রাখা হয়েছিল, সেই বিছানায় প্রস্রাব করার আলামতও দেখতে পাওয়া গিয়েছিল। 

নাম না প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী যুগান্তরকে বলেন, আসলে ফাঁস দিয়ে আত্মহত্যা করার মতো কোনো আলামত আমরা দেখিনি। আসল ঘটনা হলো— গৃহবধূকে বিভিন্ন সময় তার দেবর রায়হান অনৈতিক প্রস্তাব দিত। এ নিয়ে মাঝে মধ্যেই বাগবিতণ্ডা হতো। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেলাল যুগান্তরকে জানান, গৃহবধূ উর্মিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়নি, তার লাশটি খাটের ওপর কাঁথা দিয়ে মোড়ানো ছিল। 

ফেনীর মডেল থানার ওসি শহীদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।