calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সম্পাদকীয় / প্রতিকারে সরকারকেই উদ্যোগ নিতে হবে দুর্নীতি বৃদ্ধির স্বীকারোক্তি:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

প্রতিকারে সরকারকেই উদ্যোগ নিতে হবে দুর্নীতি বৃদ্ধির স্বীকারোক্তি:

দেশে দুর্নীতির মাত্রা বেড়েছে। একদিকে ডলার সংকটের কারণ দেখিয়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, অন্যদিকে নানা খাতে সীমাহীন দুর্নীতি-উভয় দিকের জাঁতাকলে পড়ে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির যখন ত্রাহি অবস্থা, তখন পরিকল্পনামন্ত্রী এমএ...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ১২:৪৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪৫ বার পঠিত

জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একটি বিষয়ে সবার সঙ্গে আমিও একমত। সারা দেশের সর্বত্র, অনেক ক্ষেত্রে দুর্নীতির মাত্রা আগের তুলনায় আনুপাতিক হারে বেড়েছে।’ পরিকল্পনামন্ত্রীকে সাধুবাদ যে, মিথ্যার চাদর দিয়ে বাস্তব পরিস্থিতিকে তিনি আড়াল করতে চাননি। তবে সীমাহীনই হোক কিংবা আনুপাতিক, লাগামহীন দুর্নীতির ঘোড়াকে বাগে আনবে কে? সরকারকেই এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এর আগে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের মতো দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন সময়ে এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু জনগণ দুর্নীতি কিংবা সিন্ডিকেটের করাল থাবা থেকে রেহাই পায়নি।

যে দেশ সাংবিধানিকভাবে ‘জনগণই সব ক্ষমতার উৎস’ নীতিতে বিশ্বাসী, সেখানে জনগণের স্বার্থেই অনিয়ম ও দুর্নীতির রাশ টানা জরুরি। তা না হলে মূল্যস্ফীতি আর দুর্নীতির বিরূপ প্রভাব জনসাধারণের জীবনযাত্রাকে খাদের কিনারায় নিয়ে ফেলবে। রোববার জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রী দুর্নীতিকে একটা জাতীয় সমস্যা হিসাবেও উল্লেখ করেছেন।

প্রতিকার হিসাবে তিনি আইনকানুন পাশ করে, বর্তমান প্রযুক্তি ব্যবহার করে, জনমত তৈরি করে এবং জনগণের কাছে স্বচ্ছতা তুলে ধরে এর বিরুদ্ধে কাজ করার উপায়ও বাতলে দিয়েছেন। আমরা আশা করব, এসব শুধু কথার কথা নয়, আদতেই দুর্নীতি রোধে এই উপায়গুলো নিয়ে সরকার কাজ করবে। অপ্রয়োজনীয় প্রকল্প, মেগা প্রকল্পের নামে অর্থ লুটের পথ বন্ধ করবে। রাজনীতিক, আমলা, ব্যবসায়ীসহ সুবিধাভোগী যেসব শ্রেণি অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থের পাহাড় গড়েছেন, সম্পদ পাচার করে বিদেশে বাড়ি-গাড়ি কিনেছেন, তাদের চিহ্নিত করা হবে। সেই সঙ্গে পাচার হওয়া লুটপাটের অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।

tag ট্যাগ: #1111