calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / ভারত-পাকিস্তান দুদলেরই আরেক প্রতিপক্ষ বৃষ্টি!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারত-পাকিস্তান দুদলেরই আরেক প্রতিপক্ষ বৃষ্টি!

ভেজা গোলা-বারুদে যুদ্ধ কখনো জমে না। বৃষ্টির উপদ্রবে এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের চিরন্তন উত্তাপে যেন ভাটার টান। ক্রিকেটের এল ক্লাসিকোর দ্বিতীয় পর্বের আগে ব্যাট-বলের লড়াই ছাপিয়ে আলোচনায় বৃষ্টি। পাল্লেকেলেতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৮:৫৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৩ বার পঠিত

আবহাওয়া ও কন্ডিশনের ওপর কারও নিয়ন্ত্রণ না থাকায় দুদলেরই মনোযোগ বাইশ গজের লড়াইয়ে। পাকিস্তানের তিন গতিময় পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফকে সামলানোর উপায় খুঁজতে ব্যস্ত ভারত। শেষ তিন ম্যাচে এ তিনজন মিলে নিয়েছেন ২৩ উইকেট।

গ্রুপপর্বের লড়াই বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে শাহিন আফ্রিদির তোপের মুখে ভারত গুটিয়ে গিয়েছিল ২৬৬ রানে। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারানো পাকিস্তান আজ জিতলে ফাইনালে এক পা দিয়ে রাখবে।

অন্যদিকে জয় দিয়ে সুপার ফোর পর্ব শুরু করতে ভারত নামছে সর্বশক্তি নিয়ে। চোট কাটিয়ে প্রায় চার মাস পর একাদশে ফিরছেন ভারতের এক নম্বর কিপার-ব্যাটার লোকেশ রাহুল। বাবা হওয়ার পর শ্রীলংকায় ফিরে দলে যোগ দিয়েছেন পেস আক্রমণের নেতা জাসপ্রিত বুমরাও। এবারের এশিয়া কাপে এখনো বোলিং করার সুযোগ পাননি তিনি।

নিজেদের দিনে বুমরা, সিরাজ, শামিরাও গুঁড়িয়ে দিতে পারেন যে কোনো দলকে। তবে ফর্মের বিচারে এগিয়ে থাকবেন পাকিস্তানের পেসারত্রয়ী। ভারতের তরুণ ওপেনার শুবমান গিলও এ তিনজনকেই সবচেয়ে বড় হুমকি মনে করছেন, ‘তারা তিনজন ভিন্ন ধরনের হুমকি।

তিনজনেরই বিশেষত্ব আছে। শাহিন অনেক সুইং করাতে পারে। নাসিম ও রউফের শক্তি গতি। আশা করি, আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে এবার আরও ভালোভাবে তাদের সামলাতে পারব।’

ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর দল পাকিস্তানের ব্যাটিংও এখন আগের মতো নড়বড়ে নয়। অধিনায়ক বাবর আজম আছেন স্বপ্নের ফর্মে।

গত আড়াই মাস শ্রীলংকায় নিয়মিত খেলায় আজকের ম্যাচে নিজেদের একটু হলেও এগিয়ে রাখছেন বাবর, ‘গত দুই-আড়াই মাসে শ্রীলংকায় আমরা টেস্ট খেলেছি, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং এলপিএল খেলেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশ্নে তাই ভারতের চেয়ে একটু হলেও এগিয়ে থাকবে পাকিস্তান।’

tag ট্যাগ: #1111