calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অপরাধ / ৫ কেজি গাঁজা চানাচুর বিক্রির ড্রামে মিলল, গ্রেপ্তার ২
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

৫ কেজি গাঁজা চানাচুর বিক্রির ড্রামে মিলল, গ্রেপ্তার ২

নাটোরের লালপুরে চানাচুর বিক্রির ড্রামে করে গাঁজা বহনকালে ৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর লালপুর এলাকার জিয়া ঘোষের ছেলে মো. জুমাত ঘোষ ওরফে জুলমত (৩২) এবং ঈশ্বরপাড়া...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৯ বার পঠিত

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. নুরল হুদার নেতৃত্বে লালপুর উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় চানাচুর বিক্রির ড্রামে করে গাঁজা বহনকালে তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ মো. জুমাত ঘোষকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে মো. আলমগীর প্রামানিককে গ্রেপ্তার করা হয়।

অপর দুই আসামি মো. হায়দার আলী (৪৮) ও মো. রাজু প্রামানিক (২৪) পলাতক রয়েছেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনা-বেচা করে আসছে। জব্দ করা গাঁজা বিক্রির জন্য অবৈধভাবে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখেছিলেন বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন তারা।

tag ট্যাগ: #1111