calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সম্পাদকীয় / সোনা চুরির ঘটনা উদ্বেগজনক লকার থেকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

সোনা চুরির ঘটনা উদ্বেগজনক লকার থেকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস বিভাগের একটি গুদামের লকার থেকে ৫৫ কেজির বেশি সোনা চুরি হয়ে গেছে বলে পত্রপত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে, তাকে উদ্বেগজনক ও ভয়াবহ বললেও কম বলা হয়। চুরি যাওয়া সোনার মূল্য ৪৭...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:০০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৭ বার পঠিত

কাস্টমস বিভাগের গুদামের লকার থেকে সোনা গায়েব হওয়ার এ ঘটনা হয়তো এখনি জানা সম্ভব হতো না। যদিনা গুদামে অটোমেশনের কাজ শুরু হতো। ঢাকা কাস্টমস হাউজের কমিশনার একে এম নূরুল হুদা পত্রিকান্তরে জানিয়েছেন, আট দিন আগে গুদামটির অটোমেশনের কাজ শুরু হয়। কাজের অংশ হিসেবে গুদামে থাকা সোনা গণনার কাজ শুরু হয়। তাতেই জানা যায় ওই সোনা চুরির ঘটনা। তার মতে, চুরির ঘটনা আগেই ঘটেছে। গুদামের অটোমেশনের কাজ শুরু হওয়ায় সেটি ধরা পড়ে; তাই লকার ভাঙার নাটক তৈরি করা হয়েছে। বলা বাহুল্য, সোনা চোর যে, ধারে কাছেই আছে, তার একথা থেকে সেটা স্পষ্ট। এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার, বিভাগ হিসাবে কাস্টমসের খুব একটা সুনাম নেই। এক শ্রেণীর কাস্টমস কর্মকর্তার আচরণ-ব্যবহার যেমন খারাপ, তেমনি তাদের সততা, নীতি-নৈতিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। তাদের দ্বারা সেবাপ্রার্থী মানুষ হয়রানিই শুধু নয়, জুলুমেরও শিকার হয়। সামগ্রিক অবস্থার এই প্রেক্ষাপটে কাস্টমস বিভাগের সমুদয় গুদাম অনুপুঙ্খ পরিদর্শন এবং নিরপেক্ষ তদন্তের আওতায় আনা প্রয়োজন। তাহলে জানা যাবে, আর কোথাও থেকে সংরক্ষিত সোনা বা অন্যান্য মূল্যবান দ্রব্য খোঁয়া গেছে কিনা। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।

tag ট্যাগ: #1111