calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নিজ বাড়ি থেকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নিজ বাড়ি থেকে

নিজ বাড়ি থেকে মালায়লাম অভিনেত্রী অপর্ণা নায়ারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের তিরুবন্তপুরমের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ৩১ বছর বয়সি অভিনেত্রী...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৩:০৮
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩০ বার পঠিত

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ অপর্ণার ঝুলন্ত দেহ উদ্ধার করে পিআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রীর স্বামী এবং পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

জানা যাচ্ছে, যে সময় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, বাড়িতেই ছিলেন তার মা ও বোন। 

মৃত্যুর ২২ ঘণ্টা আগে শেষ ইস্টাগ্রাম পোস্ট করেন অভিনেত্রী। সেখানে নিজের ছোট মেয়ের সঙ্গে ভিডিও করেছিলেন অপর্ণা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঘুমপাড়ানি গান, মেয়ের উদ্দেশে লেখেন ‘আমার উন্নি, ছোট্ট মিষ্টি মেয়ে’। 

সোশ্যাল মিডিয়ায় হামেশাই দুই মেয়ে ও স্বামী সঞ্জীতের সঙ্গে ছবি পোস্ট করতেন অপর্ণা। তার কথায় ‘সঞ্জীত আমার শক্তি আর সাহস’।

tag ট্যাগ: #1111