calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / বিএনপির শ্রদ্ধা জিয়াউর রহমানের মাজারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপির শ্রদ্ধা জিয়াউর রহমানের মাজারে

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি। এ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে দলটি। শুক্রবার বেলা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১১৭ বার পঠিত

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান ওমর বীর উত্তম, আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম প্রমুখ।

শ্রদ্ধা জানানোর পর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতেও করা হয়।

সকাল থেকেই বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে গিয়ে জড়ো হন। আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় দলটির পক্ষ থেকে সকাল সাড়ে ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করবে দলটি। র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে।

র‌্যালিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে ইতোমধ্যে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের আগের এ প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বিপুল উপস্থিতির মাধ্যমে নিজেদের সক্ষমতার পরিচয় দিতে চাইছেন। সেখান থেকে সরকারকেও বিশেষ বার্তা দিতে চান তারা। এছাড়াও সারাদেশে ইউনিটগুলোকে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৬ সালে সেনা প্রধান জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। এরপর ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচন করার লক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) প্রতিষ্ঠা করেন। বিচারপতি আব্দুস সাত্তার ছিলেন এই দলের সমন্বয়ক। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগ দল বিলুপ্ত করে বিএনপি প্রতিষ্ঠা করা হয়। জিয়াউর রহমান হন দলের চেয়ারম্যান। ১৯৭৯ সালে বিএনপি থেকে নির্বাচন করে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন।

পরে ১৯৮১ সালে জিয়াউর রহমান বিপথগামী সেনাদের হাতে নিহত হন। এরপর দলের সভাপতি নির্বাচিত হন বিচারপতি আব্দুস সাত্তার। এইচ এম এরশাদের সামরিক শাসন চলাকালে ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া।

tag ট্যাগ: #1111