calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / হাত চীনের কাঁধে চোখ যুক্তরাষ্ট্রের দিকে,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হাত চীনের কাঁধে চোখ যুক্তরাষ্ট্রের দিকে,

ভূ-রাজনৈতিক পরিস্থিতি কতোটা দ্রুত বদলাচ্ছে তার ইঙ্গিত মিলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সৌদি আরব সফরে। হোয়াইট হাউসের সতর্কতা সত্ত্বেও চলতি সপ্তাহে শি জিনপিংকে স্বাগত জানিয়েছে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো। শুধু...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ • রাত ১১:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

শিয়ের সফরের কয়েক সপ্তাহ আগে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা উপসাগরীয় দেশগুলোকে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন।

জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্ক নভেম্বরে বাহরাইনে একটি নিরাপত্তা সম্মেলনে বলেন, ‘আমদের কিছু কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে চীনের সাথে অংশীদারিত্ব।’

হোয়াইট হাউস বুধবার সেই সতর্কতা পুনর্ব্যক্ত করে বলেছে,  চীনের মধ্যপ্রাচ্য এবং এর বাইরে প্রভাব বিস্তারের প্রচেষ্টা আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য ‘উপযোগী নয়।’

চীন দীর্ঘদিন ধরে তেলের ব্যাপারে সৌদি আরবের ঘনিষ্ঠ অংশীদার। গত বছর সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় এক চতুর্থাংশ গেছে চীনে।

ইতালির ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজের উপসাগরীয়-চীন সম্পর্কের বিশেষজ্ঞ নাসের আল-তামিমি বলেছেন, সম্পর্ক প্রসারিত হওয়ার সাথে সাথে যেসব বিষয় ওয়াশিংটনের সাথে সম্পর্কিত, বিশেষ করে প্রতিরক্ষা, টেলিযোগাযোগ ও পারমাণবিক শক্তি সেসব বিষয়য়ে রিয়াদ‘খুব সতর্কতার সাথে অগ্রসর হচ্ছে।’

শুক্রবার উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে শি জিনপিং পারমাণবিক প্রযুক্তির উপর ‘সম্মিলিতভাবে একটি ফোরাম প্রতিষ্ঠার’ প্রতিশ্রুতি দিয়েছেন এবং উপসাগরীয় দেশগুলির জন্য প্রশিক্ষণের সুযোগগুলো ‘শান্তিপূর্ণ ব্যবহারের’ উপর জোর দেবে বলে জানিয়েছেন।

শি বলেছেন, তেল ও গ্যাস লেনদেন আমদানির জন্য চীনা মুদ্রা ইউয়ানের পূর্ণ ব্যবহার করবে।

বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্যের জন্য চীনা প্রেসিডেন্টের এই ঘোষণাকে সম্ভাব্য হুমকি বলে দেখছেন পশ্চিমা বিশ্লেষকরা।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান অবশ্য জানিয়েছেন, চীনের সঙ্গে সম্পর্ক নিবিড় করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের ঘনিষ্ঠ সম্পর্ক বহাল থাকবে। বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ওপর প্রভাব পড়বে না।

শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা আমাদের সব অংশীদারের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব।’

tag ট্যাগ: #2222