calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / আন্তর্জাতিক / চাঁদকে ‘ভারতীয় ধর্মগুরুর! হিন্দুরাষ্ট্র’ ঘোষণার দাবি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চাঁদকে ‘ভারতীয় ধর্মগুরুর! হিন্দুরাষ্ট্র’ ঘোষণার দাবি

গত ২৩ অগস্ট চাঁদের মাটিতে সফল ল্যান্ডিং করে ভারতের চন্দ্রযান-৩। আর এর মাধ্যমেই চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম কোনো দেশ হিসেবে পা রাখল ভারত। এই ইতিহাস গড়ার দিনটি ঘটা করে উদযাপিত হয়েছে দেশটিতে। তারই মধ্যে একাধিক ব্যক্তিত্বের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ • দুপুর ১২:৫৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৬ বার পঠিত

সন্ন্যাসী চক্রপানি অল ইন্ডিয়া হিন্দু মহাসভার সর্বভারতীয় সভাপতি। এক ভিডিওতে তিনি বলেছেন, ‘অন্য কোনো ধর্মের কেউ চাঁদের ওপর অধিকার নিয়ে কিছু দাবি করার আগেই চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হোক।’ ভারত সরকারের এমন পদক্ষেপ নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

চক্রপানির আবেদন, চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করার জন্য সংসদীয় প্রক্রিয়াও যাতে চালু করা হয়। যাতে সংসদে এই প্রস্তাব পাস হয়ে যায়, তার জন্যও সরব হয়েছেন চক্রপানি।

এক ভাইরাল ভিডিওতে চক্রপানি বলেছেন, ‘কেউ গিয়ে চাঁদে জেহাদ করার আগে, কট্টরপন্থা ছড়িয়ে দেয়ার আগে, চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা জরুরি।’

শুধু চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবিতেই থেমে থাকেননি চক্রপানি। তিনি জানিয়েছেন, চাঁদের কোন জায়গাটি রাজধানী হওয়া উচিত। তিনি বলেন, শিবশক্তি পয়েন্টকে রাজধানী করা উচিত।

উল্লেখ্য, চন্দ্রযান-৩ যেখানে অবতরণ করেছে, সেই জায়গাটির নাম ‘শিবশক্তি পয়েন্ট’ রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই শিবশক্তি পয়েন্টের নামকরণ নিয়েও কংগ্রেস বনাম বিজেপির বিস্তর তর্ক চলেছে। তবে তারই মাঝে চক্রপানির এই ভিডিও ক্রমেই ভাইরাল হচ্ছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

tag ট্যাগ: #1111