calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / এশিয়ার কাপের দেখে নিন সূচি ম্যাচ কোথায় কখন:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

এশিয়ার কাপের দেখে নিন সূচি ম্যাচ কোথায় কখন:

অপেক্ষার পালা শেষ। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান সফরে ভারত রাজি না হওয়ায় প্রথমবারের মতো ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ • দুপুর ১২:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০১ বার পঠিত

এবারের আসরে মোট ৬টি দল অংশ নেবে। অনুষ্ঠিত হবে ১৩টি ম্যাচ। এর মধ্যে পাকিস্তানের মাটিতে ৪টি ও শ্রীলঙ্কার মাটিতে হবে ৯টি ম্যাচ। গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলঙ্কার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

 ‘এ’ গ্রুপে পাকিস্তানের সাথে রয়েছে ভারত ও বাছাই পর্ব পেরিয়ে আসা নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। এই পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। গ্রুপপর্বের প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্ব :

৩০ আগস্ট : পাকিস্তান-নেপাল, মুলতান

৩১ আগস্ট : বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি

২ সেপ্টেম্বর : পাকিস্তান-ভারত, ক্যান্ডি

৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর

৪ সেপ্টেম্বর : ভারত-নেপাল, ক্যান্ডি

৫ সেপ্টেম্বর : আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর

সুপার ফোর :

৬ সেপ্টেম্বর : এ১-বি২, লাহোর

৯ সেপ্টেম্বর : বি১-বি২, কলম্বো

১০ সেপ্টেম্বর : এ১-এ২, কলম্বো

১২ সেপ্টেম্বর : এ২-বি১, কলম্বো

১৪ সেপ্টেম্বর : এ১-বি১, কলম্বো

১৫ সেপ্টেম্বর : এ২-বি২, কলম্বো

ফাইনাল :

১৭ সেপ্টেম্বর : ফাইনাল, কলম্বো

tag ট্যাগ: #1111