calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অপরাধ / স্যালাইন দিয়ে প্রতারণা মৃতদেহে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

স্যালাইন দিয়ে প্রতারণা মৃতদেহে

পটুয়াখালীর বাউফলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনের দাবি, প্রতারণার আশ্রয় নিয়ে মৃতদেহে স্যালাইন দিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গায় এক...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট ২০২৩ • সকাল ১১:৪৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

লিমার স্বজনের ভাষ্যমতে, ক্লিনিকটি চালান বাউফলের কালিশুরি বন্দরের অবসরপ্রাপ্ত ইউনিয়ন স্বাস্থ্য সহকারী সাহাবুদ্দিন এবং তাঁর স্ত্রী শাহনাজ বেগম। গত শনিবার সকালে লিমার প্রসব বেদনা উঠলে দুপুর সাড়ে ১২টার দিকে ক্লিনিকটিতে আনা হলে শাহনাজ বেগম লিমার সিজারিয়ান অপারেশন করার কথা জানান। বিকেল ৫টার দিকে লিমাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর কন্যাসন্তান জন্ম দেন। কিন্তু লিমার জ্ঞান ফিরছিল না। ক্লিনিকের লোকজন তড়িঘড়ি করে লিমাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। স্বজনরা লিমাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোয়েব মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আগেই রোগীর মৃত্যু ঘটেছে।   

লিমার মা আমেনা বেগমের অভিযোগ, ‘ক্লিনিকেই মারা যায় তাঁর মেয়ে। কিন্তু মৃতদেহে স্যালাইন দিয়ে বরিশাল নিয়ে যেতে বলে ক্লিনিক কর্তৃপক্ষ। এখন তারা গা-ঢাকা দিয়েছে। তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, বাউফলে বেশ কিছু ক্লিনিক বন্ধের জন্য জেলা সিভিল সার্জনকে চিঠি দেওয়া হয়েছে। তালিকায় মাজেদা ক্লিনিকও রয়েছে। বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ভাঙ্গায় অমি আক্তার (১৮) নামের এক প্রসূতির সিজার করার সময় পেটের মধ্যে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গ্রিন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। গতকাল রোববার বিকেলে প্রসূতির স্বামী তুষার মিয়া ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ও থানায় অভিযোগ দেন। প্রতিষ্ঠানটির মালিক পক্ষ কথা বলতে রাজি হয়নি।

তুষারের অভিযোগ, গত ২৪ মার্চ স্ত্রী অমিকে ক্লিনিকটিতে ভর্তি করান। ডা. তামান্না হাসান ও ডা. গোপাল দাসের তত্ত্বাবধানে অপারেশন করা হয়। একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে ২৭ মার্চ স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। কিছুদিন পর প্রসূতি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পুনরায় একই হাসপাতালে নেওয়া হয়। তবে পরীক্ষা-নিরীক্ষায় কোনো কিছুই ধরা পড়েনি। এদিকে কয়েক মাস ধরে অমি পেটের যন্ত্রণায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ হলে অমিকে গত ২৩ আগস্ট ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তাঁর পেটে গজ ও মলমূত্রের উপস্থিতি ধরা পড়ে। পরে অপারেশন করে সেগুলো বের করা হয়।
গ্রিন হসপিটালের বিরুদ্ধে তদন্ত করে বিচার দাবি করেছেন অমির স্বজনরা। অভিযোগের বিষয়ে ফোন করা হলে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের লোক কে এম মফিজুর রহমান কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক গোলাম কিবরিয়া জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

tag ট্যাগ: #1111