calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / জরুরি বৈঠকে বসছে বিএনপি ফখরুল–আব্বাসকে আটকের পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জরুরি বৈঠকে বসছে বিএনপি ফখরুল–আব্বাসকে আটকের পর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের পর বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় ভার্চ্যুয়ালি এই বৈঠক হবে। বিএনপির স্থায়ী কমিটির দুই...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ • সকাল ১১:২৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসখৈ সাদাপোশাকের পুলিশ আটক করেছে বলে দল ও পরিবার জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হলো।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশসহ পরবর্তী করণীয় নিয়ে আমরা স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শুক্রবার সকাল থেকে আবারও নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে নয়াপল্টন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল সাড়ে ৮টার দিকে গিয়ে দেখা যায়, নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দেওয়াযর কারণে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে।

tag ট্যাগ: #111