calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / নতুন ৬ সদস্যের নাম ঘোষণা ব্রিকসের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নতুন ৬ সদস্যের নাম ঘোষণা ব্রিকসের

ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে অবশেষে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার(২৪ আগস্ট) জোটের শীর্ষ সম্মেলনে নতুন সদস্য দেশগুলোর নাম ঘোষণা করেন দক্ষিণ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ • সন্ধ্যা ০৭:৫৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৭৫ বার পঠিত

নতুন পূর্ণ সদস্য দেশগুলো হলো- মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে। এদিকে ব্রিকস জোটটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির পথে হাঁটছে। এক মেরুর দুনিয়ার পরিবর্তে এখন বহুমেরুর দুনিয়ার কথা বলছেন ব্রিকস নেতারা। এই ধারাবাহিকতায় ব্রিকসের সদস্য দেশ রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা গত বছর ব্রিকসের পরিধি বাড়ানোর আগ্রহ দেখায়। বাংলাদেশসহ ৪১টি দেশ ব্রিকসে যোগ দেয়ার অগ্রহও দেখায়। কিন্তু এতে বাধা হিসেবে কাজ করছে ভারত ও ব্রাজিল। বিশেষ করে ভারতের ইউটার্নে বাংলাদেশ নতুন সদস্যপদ পাচ্ছে না।
সম্প্রসারণ চুক্তি অনুযায়ী গ্রুপের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার অনুমোদনে কয়েক ডজন দেশ ব্রিকসের সদস্য হবে। মূলত এর মাধ্যমে পশ্চিমকে টেক্কা দিতে একটি কার্যকর প্রতিদ্বন্দ্বী তৈরি করতে চাইছে বেইজিং এবং মস্কো।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের তিন দিনের শীর্ষ সম্মেলনে গ্রুপটিকে সম্প্রসারণের বিষয়টি আলোচ্যসূচির শীর্ষে আছে। ব্রিকসের সব সদস্য প্রকাশ্যেই সম্প্রসারণের বিষয়ে মত দিয়েছেন। তবে কয়টি দেশকে সদস্য করা হবে এবং বিষয়টি কত দ্রুত হবে, তা নিয়ে নেতাদের মধ্যে রয়ে গেছে বিভক্তি।
শীর্ষ সম্মেলনের আয়োজক দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর গত বুধবার বলেছেন, নতুন সদস্যদের বিবেচনা করার প্রক্রিয়া নিয়ে একমত হয়েছেন ব্রিকস নেতারা।
তিনি বলেন, সম্প্রসারণের বিষয়ে আমরা একমত। ব্রিকসে আসতে আগ্রহী দেশগুলোর সদস্যপদ দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য আমরা একটি কাঠামো তৈরি করেছি। এটি খুব ইতিবাচক।
প্যান্ডর বলেন, বৃহস্পতিবার শীর্ষ সম্মেলন শেষ হওয়ার আগে ব্লকের নেতারা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন।

tag ট্যাগ: #1111