calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / কেমন যেন এদিক-সেদিক মনে হচ্ছে সব কিছু : মৌসুমী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

কেমন যেন এদিক-সেদিক মনে হচ্ছে সব কিছু : মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমী ফুটবল দেখেন, সমর্থন করেন। তিনি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। শুধু তাই নয়, তার পরিবারের প্রায় সবাই নেইমারদের পায়ের জাদু দেখতে পছন্দ করেন।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • সন্ধ্যা ০৬:৩৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৭ বার পঠিত

মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানীর সেলেসাওদের খেলা প্রিয়। হলুর জার্সির প্রতিটি খেলার আগে এই পরিবারের বিশেষ পরিকল্পনা থাকে।

ব্রাজিল সাপোর্ট করা নিয়ে মৌসুমী বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলা পছন্দ করি। সিনেমায় কাজ শুরুর পর শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও সময় করে খেলা দেখতাম। আমার প্রিয় দল ব্রাজিল। ছোটবেলা থেকেই আমি দলটিকে সমর্থক করি। শুধু আমার একা নয়, আমার পরিবারের অন্যান্য সদস্যেরও প্রিয় দল ব্রাজিল। ‘

জমিয়ে বিশ্বকাপ দেখছে সানী-মৌসুমী পরিবার। ‘আমরা, ফুটবল বিশ্বকাপ এলে নিয়মিত সবাই মিলে খেলা উপভোগ করি। এবারও তার ব্যত্যয় ঘটছে না। ’

এবারের বিশ্বকাপটা ব্যতিক্রম মনে হচ্ছে মৌসুমীর কাছে। ‘এবার সব কিছু কেমন যেন এদিক-সেদিক মনে হচ্ছে। যে দলগুলো অতীতে ভালো খেলেছিল, র‌্যাংকিংয়ে সামনের সারিতে, এখন তাদের নিয়ে প্রেডিকশন করা যাচ্ছে না। নন ফেভারিট দলগুলো বেশি ভালো করছে এবার। প্রথম রাউন্ডে ব্রাজিল ক্যামেরুনের সঙ্গে হেরেছে। খারাপ লেগেছে খুব। সে খারাপ লাগাটা গতকাল উসুল হয়ে গেল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ব্রাজিল দেখিয়ে দিয়েছে তারাই সেরা। ’

তিনি বলেন, আমি প্রত্যাশা করি, এবারের বিশ্বকাপ ট্রফি ব্রাজিল অর্জন করে নেবে। তবে যারা ফুটবল বিশ্বকাপের খেলা উপভোগ করছেন তাদের কাছে আমার একটি কথা, ‘খেলা বিনোদনের একটি মাধ্যম। এটিকে উপলক্ষ্য করে কেউ যেন বিবাদে না জড়ায়। এবার গণমাধ্যমে কিছু খবর আমাদের কষ্ট দিচ্ছে। খেলা নিয়ে তর্কবিতর্ক চাই না। যে দল ভালো খেলবে সে দল বিজয়ী হবে, এটাই স্বাভাবিক। আজ হেরেছি তো কি হয়েছে; আগামীতে বিজয়ী হবো। এমন ভাবনা লালন করুক সবাই, এটাই প্রত্যাশা করি।’

tag ট্যাগ: #111