calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / আটক হলেন সুইডিশ নারী জ্বলন্ত কোরআনের আগুন নেভাতে গিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আটক হলেন সুইডিশ নারী জ্বলন্ত কোরআনের আগুন নেভাতে গিয়ে

সুইডেনের একজন সিরিয়াল কোরআন অবমাননাকারী এবার স্টকহোমস্থ ইরান দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দিয়েছে। এ সময় একজন নারী পবিত্র কোরআন অবমাননার কাজে বাধা দিতে গেলে সুইডিশ পুলিশ তাকে আটক করেছে। সুইডিশ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট ২০২৩ • দুপুর ১২:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৬ বার পঠিত

পুলিশ এতক্ষণ কোরআনে আগুন ধরানোর কাজে বাধা না দিলেও এবার আগুন নেভানোর কাজে বাধা দেয়া ওই নারীকে আটক করে নিয়ে যায়। সুইডেনের গণমাধ্যমে আটক নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

সুইডিশ পুলিশের মুখপাত্র টো হাগ বলেছেন, ওই নারীকে জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সহিংস আচরণ করার অভিযোগে আটক করা হয়েছে।

মোমিকা এবং আরেক ইরাকি শরণার্থী সালওয়ান নাজেম গত দুই মাসে স্টকহোম কেন্দ্রীয় মসজিদ ও ইরাক দূতাবাসের সামনে কয়েকবার পবিত্র কোরআনের অবমাননা করেছে।

সুইডেনের ইরান দূতাবাস শুক্রবারই এক বিবৃতি প্রকাশ করে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের জঘন্য কর্মকাণ্ড বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র : পার্সটুডে

tag ট্যাগ: #1111