calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / শ্রাবন্তীর ছেলে প্রেমিকাকে নিয়ে থাইল্যান্ডে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শ্রাবন্তীর ছেলে প্রেমিকাকে নিয়ে থাইল্যান্ডে

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক ২১ বছরে পা রাখলেন। সোমবার ছিল এই তারকা পুত্রের জন্মদিন। এর আগের দিন ছিল শ্রাবন্তির জন্মদিন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট ২০২৩ • দুপুর ১২:২২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩৮ বার পঠিত

তবে মা-ছেলে মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুজনের মধ্যে বয়সের ফারাক মাত্র ১৬ বছরের। এবারের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন ঝিনুক। তবে এ দেশে নয়, থাইল্যান্ডের পাতায়াতে রাজকীয়ভাবে সেলিব্রেশনে মেতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন প্রেমিকা দামিনী ঘোষ।

জন্মদিন সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দামিনী। পাতায়ার বিলাসবহুল হোটেলের সুইমিং পুলের জলে প্রেমিকাকে জাপটে ছবি তুলেছেন অভিমন্যু। তাদের অন্তরঙ্গতা স্পষ্ট ধরা পড়েছে ছবিতে। জন্মদিনে প্রেমিকের জন্য তার প্রিয় চকলেট কেকেরও আয়োজন করেছিলেন দামিনী।

বছর দুয়েক আগে তিন বছরের প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন ঝিনুক। তারপর থেকে একে অপরের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন অভিমন্যু দামিনী। একসঙ্গে ঘুরতেও গিয়েছেন তারা। 

অভিমন্যু দামিনীর সম্পর্ক নিয়ে মুখ খুলতে শোনা গিয়েছিল শ্রাবন্তীকে। তিনি নিজেও হবু বউমার সঙ্গে ঘুরে এসেছেন। একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রায়ই কমেন্টও করেন দুজনে। দামিনীকে হবু বউমা হিসেবে যে শ্রাবন্তীর বেশ পছন্দ সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে সবার কাছে।

tag ট্যাগ: #1111