calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / ব্যালট সকালে গেলে যা, রাতে গেলেও তা রক্ষক ভক্ষক হলে : কাদের সিদ্দিকী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ব্যালট সকালে গেলে যা, রাতে গেলেও তা রক্ষক ভক্ষক হলে : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমরা এক অর্থে কঠিন অবস্থার মধ্যে আছি। দেশ ভালো চলছে, এটা বলার মতো অন্তর থেকে তাগিদ অনুভব করি না।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট ২০২৩ • সকাল ১১:১৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭১ বার পঠিত

তিনি আরও বলেন, সরকারে যারা আছেন, তারা প্রতিমুহূর্তে মনে করেন দেশ স্বর্গরাজ্য হয়েছে। কিছু দিন আগে এক মন্ত্রী বলেছেন, আমরা বেহেশতে আছি। নির্বোধকে কোনোভাবে বোঝানো যায় না। যদি নিজেরা বোঝে, তাহলে অন্যের বোঝাতে হয় না। আমি খুব অস্বস্তিতে আছি। 

শনিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে টাঙ্গাইলে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 

নির্বাচন নিয়ে কাদের সিদ্দিকী বলেন, যদি সত্যিই উৎসবমুখর নির্বাচন হয়, তাহলে আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করব। দেশের মানুষ যদি ভোট দেয়, আর ভোট যদি চুরি করা না হয়, তাহলে সেটাই হবে সংবিধান মতো একটি নির্বাচন। কিন্তু গত বেশ কয়েক বছর মানুষ ভোট দিতে পারে না। শয়তানরা ভোট দেয়। দিনের ভোট রাতে হয়।

তিনি নির্বাচন কমিশনারের সমালোচনা করে বলেন, ভোট চুরি ঠেকাতে নাকি সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। রাতে কোনো কেন্দ্রে ব্যালট পেপার যাবে না। যারা রক্ষক, তারাই যদি ভক্ষক হয় তাহলে ব্যালট পেপার সকালে গেলে যা হবে, রাতে গেলেও তা হবে।

কাদের সিদ্দিকী জোটে যাওয়ার বিষয়ে বলেন, আমরা জোটে গিয়েছিলাম। আজও অনেকে মনে করে আমরা বিএনপির জোটে গিয়েছিলাম। আমরা এক মুহূর্তের জন্যও বিএনপির জোটে যাইনি। আমি ড. কামাল হোসেনকে দেখে তার নেতৃত্বকে মেনে জোটে গিয়েছিলাম।

বর্ধিত সভায় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু,সহ-সভাপতি আব্দুল কুদ্দুস,সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।

tag ট্যাগ: #1111