calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / কয়েক হাজার মার্কিন সেনা যুদ্ধজাহাজ নিয়ে লোহিত সাগরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কয়েক হাজার মার্কিন সেনা যুদ্ধজাহাজ নিয়ে লোহিত সাগরে

ইরানের হুমকি মোকাবিলায় দুটি যুদ্ধজাহাজে চড়ে লোহিত সাগরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৩ হাজার সামরিক সদস্য।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৯ আগস্ট ২০২৩ • সকাল ১১:০৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে তেহরান তেলবাহী ট্যাংকার ও জাহাজ জব্দ করার পর সেখানে নিজেদের উপস্থিত বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব পরিকল্পনা মোতাবেক সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে মার্কিন নাবিক ও মেরিনরা।

ওয়াশিংটন জানিয়েছে, গত ৫ জুলাই জুলাই ওমানের আন্তর্জাতিক জলসীমায় ইরান দুটি বাণিজ্যিক ট্যাংকার জব্দের চেষ্টা করে। এর প্রতিক্রিয়ায় বাহিনী মোতায়েন করা হয়েছে। 

এর আগে গত এপ্রিল ও মে মাসে সপ্তাহের ব্যবধানে আঞ্চলিক জলসীমায় দুটি বড় তেলের ট্যাংকার জব্দ করে ইরান। এসব ঘটনায় উত্তেজনা বাড়ে অঞ্চলটিতে।

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই নৌপথে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হয়রানি ও আটক করে আসছে দেশটি। তাদের কর্মকাণ্ড রোধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর অংশ হিসেবে আমাদের অবস্থান।

তবে লোহিত সাগরে মার্কিন বাহিনী মোতায়েনে পাল্টা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলেছে তেহরান। নিজেদের স্বার্থ হাসিল করতে অঞ্চলটিতে আধিপত্য বিস্তার করতে চায় বলে দেশটির দাবি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ‘এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি কখনো নিরাপত্তা সৃষ্টি করেনি। এখানে তাদের হস্তক্ষেপ সবসময় অস্থিতিশীলতা ও অনিরাপত্তা বৃদ্ধি করেছে।’

tag ট্যাগ: #1111