calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ভারতকে ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার আহ্বান আমেরিকার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভারতকে ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার আহ্বান আমেরিকার

ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে আরও একবার মুখ খুলল আমেরিকা। তবে প্রত্যক্ষ কোনো সমালোচনা নয়। জো বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘ভারতে বিভিন্ন ধরনের ধর্মাবলম্বী মানুষের বসবাস।...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • বিকাল ০৩:৪৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

গত সপ্তাহে মার্পকিন ররাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ধর্মীয় স্বাধীনতার নিরিখে ১২টি দেশকে ‘নির্দিষ্ট উদ্বেগ’ (কান্ট্রিজ় অব পার্টিকুলার কনসার্ন)-এর আওতায় ফেলেন। যার মধ্যে রয়েছে চীন, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশের নাম।

advertisement

ব্লিঙ্কেন বলেন, ‘পুরো বিশ্বে এমন কিছু দেশের সরকার ও রাষ্ট্র বহির্ভূত শক্তি রয়েছে যারা বিশেষ কিছু ধর্মের মানুষকে প্রতিনিয়ত হেনস্থা করছে, ভয় দেখাচ্ছে, জেলে পুরছে অথবা তাদের হত্যা করছে।’ আমেরিকার বিভিন্ন সংগঠন ও লবির চাপ সত্ত্বেও ভারতকে সেইসব দেশের আওতায় ফেলেননি ব্লিঙ্কেন।

advertisement 4

আমেরিকান পররাষ্ট্রসচিব কেন তা করেননি, গতকাল এক সাংবাদিক বৈঠকে জানতে চাওয়া হয়। ব্লিঙ্কেনের হয়ে জবাব দিয়েছেন নেড প্রাইস। জানিয়েছেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং সেখানে নানা ধর্মীয় বিশ্বাসের লোকের বাস। তার কথায়, ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা নিয়ে আমাদের যে বার্ষিক রিপোর্ট প্রকাশ করা হয়, তাতে ভারতের ক্ষেত্রে কিছু কিছু উদ্বেগজনক পরিস্থিতি আমরা লক্ষ করেছি। আমরা প্রতিটি দেশের ধর্মীয় স্বাধীনতার উপরে কড়া নজর রাখি, যার মধ্যে ভারতও পড়ে।’

তবে সেইসঙ্গে প্রাইস জানান, পররাষ্ট্রসচিব পর্যালোচনা করে দেখেছেন যে ভারতে পরিস্থিতি ততটাও উদ্বেগজনক নয়, যতটা বাকি ১২টি দেশে। এর পরেই তিনি জানান, ভারত যাতে তার নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি বজায় রাখতে পারে, তার জন্য আমেরিকা উৎসাহ জুগিয়ে যাবে।

tag ট্যাগ: #111