calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / রাজনীতি / বিএনপি যেসব তথ্য তুলে ধরেছে বিদেশী কূটনীতিকদের কাছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপি যেসব তথ্য তুলে ধরেছে বিদেশী কূটনীতিকদের কাছে

ঢাকায় অবস্থানরত বিদেশী কূটনীতিকদের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই। ২ আগস্ট বিকেলে ঢাকার একটি হোটেলে ২৫টি দেশের কূটনীতিকদের সাথে প্রায় এক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩ • সকাল ১১:০৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৩৩ বার পঠিত

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বর্তমান রাজনৈতিক ঘটনাবলী কী ঘটছে, ২৯ তারিখে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও সরকারি দলের অস্ত্রধারী সন্ত্রাসীদের যে যৌথ কর্মকাণ্ড, মিথ্যা মামলা, গ্রেফতার- এই বিষয়গুলো আমরা তাদের বলেছি। বাংলাদেশে যারা গণতন্ত্র দেখতে চায়, গণতান্ত্রিক শাসন দেখতে চায়, মানবাধিকার দেখতে চায়, একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ, আনসার বাহিনী, র‍্যাব যেভাবে আক্রমণ করেছে, এটা তাদের জানা দরকার।’

আমীর খসরু বলেন, ‘আমরা কূটনীতিকদের বলেছি যে জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার ভীতি সৃষ্টি করতেই ২৯ জুলাই সহিংস আক্রমণ করেছে। যাদের আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে উল্টা মামলা করা হয়েছে, এমনকি অনেকে হজে আছে, মৃত ব্যক্তির নামেও মামলা হয়েছে।’

তিনি বলেন, ‘যত ঘটনা ঘটবে, আমরা আপনাদের কাছে তুলে ধরব, সকলকে বলব। কারণ তারা জানতে চায় কী হচ্ছে বাংলাদেশে? নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ যে পথে চলছে... ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন আমাদের স্মরণ করিয়ে দেয়। ওই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিচার বিভাগকে ব্যবহার করা, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করা, প্রতিনিয়ত হচ্ছে।’

এসব শোনার পর বিদেশী কূটনীতিকরা কী বলেছেন, জানতে চাওয়া হলে আমীর খসরু বলেন, ‘আমরা তাদের সার্বিক পরিস্থিতি জানিয়েছি। উনাদের তো বলার বিষয় নয়।’

বৈঠকে অংশ নেয়া বিএনপি নেতারা জানিয়েছেন, গত শুক্রবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে নানারকম তল্লাশি, পর দিন শনিবার ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের হামলা, গুলিবর্ষণ, টিয়ার গ্যাস নিক্ষেপ, মামলা ও গ্রেফতারের বিষয়ে কূটনীতিকদের বিস্তারিত জানানো হয়েছে।

সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান ও পর্যবেক্ষণও তুলে ধরা হয়।

এর আগেও বিভিন্ন দেশের কূটনীতিক এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বিএনপির নেতারা। সেখানেও তাদের অভিযোগ ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পাশ্চাত্যের দেশগুলোর তরফ থেকে কূটনৈতিক তৎপরতাও অনেক বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়নের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে একাধিকবার বার্তা দেয়ার পাশাপাশি নির্বাচনে বাধা দানকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করার নীতিমালাও ঘোষণা করা হয়েছে।
সূত্র : বিবিসি


tag ট্যাগ: #1111