calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / বিনোদন / ২৪ কোটি রুপি প্রতারণায় অভিযুক্ত নুসরাত পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

২৪ কোটি রুপি প্রতারণায় অভিযুক্ত নুসরাত পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। গেল কয়েকবছর ধরে সিনেমার চেয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে তিনি বেশি আলোচনায় থাকেন। এবার তার বিরুদ্ধে উঠল ২৪ কোটি রুপি আত্মসাতের অভিযোগ। ফ্ল্যাট দেওয়ার নামে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩ • সন্ধ্যা ০৭:২০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩১ বার পঠিত

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে নুসরাতের সংস্থা ৪২৯ জনের কাছ থেকে পাঁচ লাখ ৫৫ হাজার রুপি করে নেয়। তাদের মধ্যে ছিলেন–একটি ব্যাঙ্কের অবসর প্রাপ্ত কর্মচারীসহ বেশ কিছু চাকরিজীবী। তাদের বলা হয়েছিল, তিন বছরের মধ্যে রাজারহাট হিডকোর কাছে প্রত্যেককে তিন বেডের ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু ২০২৩ সাল অর্ধেক কেটে যাওয়ার পরেও আজ পর্যন্ত ফ্ল্যাট পাননি কেউই। তাই বাধ্য হয়েই ইডির দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা।

ইতোমধ্যেই ভুক্তভোগীরা দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন। আলিপুর কোর্টে দায়ের করা হয়েছে মামলাও। যেখানে যেখানে সম্ভব হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই বিষয়ে অভিযোগ করেছেন, কিন্তু ফেরত পাননি টাকা। তাই সোমবার ইডির কাছেও বিষয়টি জানিয়েছেন তারা। 

বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা জানান, আলিপুর আদালত থেকে একাধিকবার তলব করা হয় তৃণমূল সাংসদ নুসরতকে। কিন্তু তিনি সমন পেয়েও কোর্টে যাননি।

tag ট্যাগ: #1111