calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / ছেলে ও ছেলের বউ গ্রেফতার মাকে হত্যা করে লাশ মেঝেতে পুঁতে রাখা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ছেলে ও ছেলের বউ গ্রেফতার মাকে হত্যা করে লাশ মেঝেতে পুঁতে রাখা

বগুড়ার ধুনটের চান্দারপাড়া গ্রামে গার্মেন্টস কর্মী মা মর্জিনা খাতুনকে (৪০) হত্যার পর লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখায় জড়িত ছেলে রাব্বী ইসলাম (২০) ও ছেলের বউ নূপুর খাতুন (১৮) ধরা পড়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৯ জুলাই ২০২৩ • রাত ০৯:২৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪০ বার পঠিত

ওসি রবিউল ইসলাম জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। স্বীকারোক্তি দিতে চাইলে রোববার আদালতে হাজির করা হবে। আর না দিলে রিমান্ডের আবেদন করা হবে।

শনিবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া কোম্পানির স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন।

গত ২২ জুলাই পুলিশ বগুড়ার ধুনটের চান্দারপাড়া গ্রামে মায়ের শয়ন ঘরের মেঝে খুঁড়ে মর্জিনা খাতুনের পচন ধরা লাশ উদ্ধার করে। হত্যায় জড়িত সন্দেহে নিহতের মা ও মৃত আবদুল লতিফের স্ত্রী রওশন আরাকে (৫৮) গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তবে মর্জিনার ছেলে রাব্বী ইসলাম ও ছেলের বউ নূপুর খাতুনকে খবর দেওয়া হলেও তারা বাড়িতে আসেনি। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা বাদী হয়ে থানায় মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, মায়ের শয়ন ঘরের মেঝে খুঁড়ে মর্জিনা খাতুনের লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নজরে এলে র‌্যাব সদস্যরা তৎপর হন। র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের সহযোগিতায় শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকার সাভারে আশুলিয়ার উত্তর কাঠগড়ের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে তার ছেলে রাব্বী ও তার স্ত্রী নূপুরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দুজন মর্জিনা খাতুনকে হত্যার কথা স্বীকার করেছেন। শনিবার বিকালে তাদের ধুনট থানায় সোপর্দ করা হয়েছে।

ওসি রবিউল ইসলাম জানান, পারিবারিক কলহে মর্জিনা খাতুনকে তার মা রওশন আরা, ছেলে রাব্বী ও ছেলের বউ নূপুর হত্যা করে। এরপর লাশ ঘরের মেঝেতে পুঁতে রেখে তারা ঢাকায় পালিয়ে যায়। ২২ জুলাই লাশ উদ্ধারের দুদিন আগে রওশন আরা পরিস্থিতি দেখেতে ধুনটের বাড়িতে আসেন।

tag ট্যাগ: #1111